দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায়

রংপুর প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ০৮:১৫আপডেট : ১৪ জুন ২০২৬, ০৮:১৫

ব্রাজিলের দীর্ঘ দিনের সমর্থক সোহান দুধ দিয়ে গোসল করে দলের সমর্থন ছেড়েছেন। তিনি আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হলেন। শনিবার (১৩ জুন) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বালতি ভরা দুধ শরীরে ঢেলে তিনি চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সমর্থন দিলেন এবং বিশ্বকাপ এবারেও তারা জয়ী হবে আশা প্রকাশ করেন।

এর আগে শনিবার বিকালে ব্রাজিলের জার্সি পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আসেন। সেখানে আর্জেন্টিনা সমর্থকদের সামনে দুধ দিয়ে গোসল করেন। এ সময় আর্জেন্টিনার সমর্থকরা ফুলের মালা পরিয়ে আর হাত তালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

সোহানের বাড়ি বিভাগীয় নগরী রংপুরের মেডিক্যাল পূর্বগেট এলাকায়। তিনি বেসরকারি নার্সিং কলেজের বিএসসি বিভাগের শিক্ষার্থী।

তিনি বলেন, আমি ব্রাজিলকে মনেপ্রাণে সমর্থন করতাম। কিন্তু তারা নাকি ৫ বার বিশ্বকাপ জিতেছে। সেটা অনেক দিন আগের ঘটনা। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে। সেই টুনার্মেন্টে ব্রাজিল পরাজিত হয়।

তিনি বলেন, আর্জেন্টিনা দলের খেলা ভীষণ পছন্দ। তাদের খেলার যে ধরন তা বিশ্বের যে কোনও দলের চেয়ে পুরোটাই ভিন্ন। মেসি প্রিয় খেলোয়াড়, তাকে ফুটবলের জাদুকর বলা হয়। তার ছন্দময় খেলা সারা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে।

এরপর দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের প্রতি সমর্থন প্রত্যাহার করার ঘোষণা দেন তিনি। এরপর তাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থনকে বয়কটের আহ্বান জানিয়ে নাসিরনগরে বিক্ষোভ
ফুটবলের মাঠে প্রতিদ্বন্দ্বী, অর্থনীতির খেলায় এগিয়ে কে— ব্রাজিল না আর্জেন্টিনা?
মার্কিন হস্তক্ষেপ চাওয়ায় দণ্ডিত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ছেলে
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা