সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা, লাশ নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
১২ জুন ২০২৬, ২৩:৩২আপডেট : ১২ জুন ২০২৬, ২৩:৩২

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব আলী (২০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের ভারতের লখাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুজিব আলী দত্তগ্রাম এলাকার মৃত অজিব উল্লাহর ছেলে। খবর পেয়ে স্থানীয় দত্তগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।

কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, ‌‌‘মুজিব আলী সন্ধ্যার দিকে ভারতের লখাইরচর এলাকায় ঢুকে পড়েন। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মারা গেলে তার লাশ নিয়ে যায় বিএসএফ। ভারতের কৈইলাশহরে আছে লাশ। সেখানে ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বাংলা ট্রিবিউনকে, ‘সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দত্তগ্রাম সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬-এর আওতায় পড়েছে। মুজিব আলীসহ স্থানীয় ছয়-সাত জন যুবক শুক্রবার সন্ধ্যায় দত্তগ্রাম সীমান্তের লখাইরচড় এলাকায় ভারতীয় চোরাই মাল আনতে যান। এ সময় ভারতের লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের গুলি ছোড়লে ঘটনাস্থলে মুজিব মারা যান। তার সঙ্গে থাকা বাকিরা পালিয়ে এসে রক্ষা পান।

শ্রীমঙ্গলের ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ শুক্রবার রাত সাড়ে ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়ার দত্তগ্রাম সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ছয়-সাত জনের চোরাকারবারি দল ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরা চালানের মালামাল আনার জন্য সীমান্ত পিলার ১৮৫২/৫-এস থেকে ৫০০ গজ ভারতের অভ্যন্তরে লখাইরচরে প্রবেশ করলে ১৯৯ ব্যাটালিয়নের লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দেন। চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালায় তারা। এতে বাংলাদেশি যুবক মুজিব আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। বাকিরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসে আত্মগোপনে রয়েছেন।

লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘বিএসএফ নিহত মুজিবের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছে তারা।’

/এএম/ 
সম্পর্কিত
সারা দিন শেষে রাতেও শূন্যরেখায় থাকতে হবে নারী-শিশুসহ ৯ জনের
কাইল্যা পলাশকে গুলির ঘটনায় একজন গ্রেফতার
এবার একসঙ্গে ১২৫ জনকে সীমান্তে জড়ো করেছে বিএসএফ, প্রস্তুত বিজিবিও
সর্বশেষ খবর
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
আমাদ দিয়ালোর জাদুকরী ফিনিশ, জয়ের দ্বারপ্রান্তে আইভরি কোস্ট
আমাদ দিয়ালোর জাদুকরী ফিনিশ, জয়ের দ্বারপ্রান্তে আইভরি কোস্ট
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী