কাইল্যা পলাশকে গুলির ঘটনায় একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৬, ১৮:৫৯আপডেট : ১৪ জুন ২০২৬, ১৮:৫৯

রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা-পুলিশ। তার নাম মো. ইমাম হোসেন। শনিবার (১৩ জুন) বিকালে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ইমামকে গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য জানান।

পুলিশের দাবি, কাইল্লা পলাশকে গুলি করার পর শুটারকে মোটরসাইকেলে ঘটনাস্থল থেকে পালাতে সহায়তা করে ইমাম।

ওসি বলেন, ইমামকে গ্রেফতারের পর আজ আদালতে পাঠানো হয়। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে রিমান্ড আবেদন করা হলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুলির পর শুটারকে পালাতে সহায়তার বিষয়টি শনাক্ত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ইমাম কাইল্লা পলাশকে গুলি করা শুটারকে মোটরসাইকেলে করে পালাতে সহায়তা করেছে। গুলির পর যে মোটরসাইকেলে করে শুটার পালিয়েছে, সেটির চালক ছিল ইমাম।

তিনি জানান, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর রাজধানীর রামপুরা টিভি সেন্টার সংলগ্ন এলাকায় নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন কাইল্লা পলাশ। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

পুলিশের পুরোনো রেকর্ড অনুযায়ী, ২০০২ সালের ২৯ মে রামপুরায় যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি কাইল্লা পলাশ। ওই মামলায় বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও পরে উচ্চ আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক মাস আগে জামিনে কারাগার থেকে মুক্তি পান কাইল্লা পলাশ। তার বাবার নাম ইউনুস খান। তাদের বাড়ি রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায়।

পুলিশ বলছে, কাইল্লা পলাশকে লক্ষ্য করে হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

/আইএ /আরকে/
সম্পর্কিত
যে নতুন মামলায় গ্রেফতার দেখানোয় মুক্তি আটকালো বারকাতের
বেনজীরের গ্রেফতারের খবরে টেবিল চাপড়ালো পুরো সংসদ
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
সর্বশেষ খবর
‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা: সাবেক পুলিশ প্রধানসহ দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি
‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা: সাবেক পুলিশ প্রধানসহ দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সাবেক সিএমপি কমিশনার সাইফুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল সময় বাড়লো
সাবেক সিএমপি কমিশনার সাইফুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল সময় বাড়লো
জীবন আমাকে যেখানেই নিয়ে যাক, বাংলাদেশ সবসময় আমার পরিচয়ের অংশ থাকবে: সানজয়
বাংলা ট্রিবিউন এক্সক্লুসিভজীবন আমাকে যেখানেই নিয়ে যাক, বাংলাদেশ সবসময় আমার পরিচয়ের অংশ থাকবে: সানজয়
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি: শিক্ষামন্ত্রী
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ