হাওরে ধরছিলেন মাছ, বজ্রাঘাতে একসঙ্গে ৩ জনের মৃত্যু 

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ২৩:০১আপডেট : ১৮ জুন ২০২৬, ২৩:০১

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বজ্রাঘাতে এক গ্রামের তিন জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের এই তিন বাসিন্দা হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতের শিকার হন।

তারা হলেন- উপজেলার কামালপুর গ্রামের হামিদ মিয়া (৪৫), সাবির আলী (৪০) এবং কাবিল মিয়া (৫০)। নিহত কাবিল ও হামিদ দুই ভাই। তারা রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার ছেলে। সাব্বির মিয়া একই এলাকার রফিক মিয়ার ছেলে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে কামালপুর গ্রাম থেকে একটি নৌকা নিয়ে ওই তিন জেলে হাকালুকি হাওরে মাছ ধরতে যান। ১২টার দিকে ঝোড়ো হাওয়া ও বজ্রাঘাতের সময় মারা যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

সাবিরের চাচাতো ভাই দেলোয়ার হোসেন জানান, তারা প্রতিদিনের মতো হাকালুকি হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রাঘাতের শিকার হয়ে সাবিরের মৃত্যু হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে।’

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘বজ্রাঘাতে মারা যাওয়া তিন জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 
রাস্তার কাজের জন্য উপড়ে ফেলা হলো তালগাছ, কে ঠেকাবে বজ্রপাত
কুড়িলে সিএনজির ধাক্কায় কলেজছাত্র নিহত
সর্বশেষ খবর
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন