এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ জুন ২০২৬, ০৪:০৮আপডেট : ০২ জুন ২০২৬, ০৪:০৮

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

সোমবার (১ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু-এর সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।

আগামী ৮ জুনের মধ্যে নির্ধারিত ইমেইল ঠিকানায় ([email protected]) সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসারদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

/এসএমএ/এম/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ি বিষয়ে নির্দেশনা জারি
এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার