এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৬, ১৪:০৫আপডেট : ০৮ জুন ২০২৬, ১৪:০৫

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র ১৫ জুন থেকে বিতরণ শুরু হবে। রবিবার (৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎এতে বলা হয়, ১৫ জুন সকাল ১০টা থেকে টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে ১৬ জুন সকাল ১০টা থেকে।

‎প্রবেশপত্র নিতে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনও শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে কোনও অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনও ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না বলে কড়া নির্দেশনা দিয়েছে বোর্ড।

‎বোর্ড আরও জানিয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন, তবে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। প্রবেশপত্র সংগ্রহের পর তিনি তার কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে তা দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন।

‎এদিকে প্রবেশপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধনের সুযোগও দিচ্ছে ঢাকা বোর্ড। শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে, প্রবেশপত্র যাচাইয়ের পর যদি কোনও ধরনের ত্রুটি, কম বা বেশি দেখা গেলে তা অবশ্যই ১৮ থেকে ২৫ জুনের মধ্যে সংশোধন করিয়ে নিতে হবে। এ জন্য নির্ধারিত ছক অনুযায়ী উপপরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে আবেদনপত্র জমা দিতে হবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করালে পরীক্ষায় কোনও ধরনের জটিলতা সৃষ্টি হলে তার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানরাই দায়ী থাকবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ি বিষয়ে নির্দেশনা জারি
সন্তান-স্বজনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার