বাবা হলেন ইমরান মাহমুদুল

বিনোদন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:২৯

বাবা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রীর কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা।

সুখবরটি নিশ্চিত করেছেন ইমরানের ঘনিষ্ঠজন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন।

বিকাল পৌনে ৬টার দিকে মিলন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাত্রই আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে। মা-মেয়ে দুজনে আল্লাহর রহমতে সুস্থ আছেন। ইমরান ভাই তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’

জানা গেছে, কন্যার নাম এখনও চূড়ান্ত করা হয়নি।

বলা দরকার, ২০২৩ সালের ২৪ মে পারিবারিক উদ্যোগে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ইমরান। জেরিন ও ইমরান জানা কথা, ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে, চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। গত এক যুগে দেশের সবচেয়ে সফল সংগীতশিল্পী তিনি। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার সুরে বহু শিল্পী প্রাণ পেয়েছেন। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
‘টগর’ সিনেমার ‘ও সুন্দরী’, বড় চমক ইমরান-আতিয়া
‘টগর’ সিনেমার ‘ও সুন্দরী’, বড় চমক ইমরান-আতিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
ভিডিওতে এআই, গানে মনোযোগ ফেরাতে শিরোনামহীনের নতুন কৌশল
ভিডিওতে এআই, গানে মনোযোগ ফেরাতে শিরোনামহীনের নতুন কৌশল
পাঁচ তারকার স্মরণীয় একদিন
পাঁচ তারকার স্মরণীয় একদিন
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
কসমিক রোমান্স ও স্পেস ড্রামা: ঢালিউডে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অংশু!
কসমিক রোমান্স ও স্পেস ড্রামা: ঢালিউডে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অংশু!
সাইবার বুলিং ও ট্রলকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা
সাইবার বুলিং ও ট্রলকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা