বাংলাদেশি ‌‘মাস্টার’-এর রটারডাম জয়!

বিনোদন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৭

অন্য যে কোনও বছরের চেয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর)-এর এবারের (৫৫তম) আসর এমনিতেই বিশেষ হয়ে উঠেছিল। কারণ, এবারই প্রথম এই উৎসবে একসঙ্গে দেশের তিনটি সিনেমা অংশ নিয়েছে বিভিন্ন বিভাগে। তাই নয়, এবারই প্রথম এতো শিল্পী-কুশলী উৎসবটিতে সরাসরি অংশ নিয়েছে ঢাকা থেকে।

অংশগ্রহণেই থামেনি বাংলাদেশ, এরমধ্যে আসতে শুরু করেছে সুখবর। প্রথম সুখবরটি এলো ৬ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশের ‌‘মাস্টার’-এর পক্ষ থেকে। সিনেমাটি আসরের বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছে।

নেদারল্যান্ডসের রটারডাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত ও শিল্পীরা। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশি সমসাময়িক সিনেমার জন্য নতুন এক মাইলফলক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। পুরস্কার হাতে জাকিয়া বারী মম পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন সিনেমাটির অন্যতম কুশীলব আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসিরউদ্দিন খান। নির্মাতাসহ তারা চার জনই উৎসবে সরাসরি অংশ নিয়েছেন। ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, ‘মাস্টার’-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো ‘মাস্টার’ টিম।

ক্যাপশনে সিনেমাটির অভিনেত্রী বাঁধন লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’ ‘মাস্টার’ টিম জাকিয়া বারী মম-ও আনন্দঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘‘আইএফএফআর-এর ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’।’’

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপড়েনকে ঘিরে। এতে আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নাসির উদ্দিন খান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ অনেকে। পুরস্কার হাতে উচ্ছ্বসিত তিন শিল্পী

/এমএম/
সম্পর্কিত
বাঁধনকে নিয়ে আবার শুরু...
বাঁধনকে নিয়ে আবার শুরু...
ওটিটিতে ‘এশা মার্ডার’
ওটিটিতে ‘এশা মার্ডার’
বাঁধনের ‘ড্রেসকোড’ ও ‘স্বর্গ’ ভাবনা
বাঁধনের ‘ড্রেসকোড’ ও ‘স্বর্গ’ ভাবনা
ফারুকীর জবাবে জেলেনস্কিকে টানলেন মম!
ক্ষমতা মানুষকে বানায় দানব: ফারুকী প্রসঙ্গে মম
বিনোদন বিভাগের সর্বশেষ
ভিডিওতে এআই, গানে মনোযোগ ফেরাতে শিরোনামহীনের নতুন কৌশল
ভিডিওতে এআই, গানে মনোযোগ ফেরাতে শিরোনামহীনের নতুন কৌশল
পাঁচ তারকার স্মরণীয় একদিন
পাঁচ তারকার স্মরণীয় একদিন
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
কসমিক রোমান্স ও স্পেস ড্রামা: ঢালিউডে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অংশু!
কসমিক রোমান্স ও স্পেস ড্রামা: ঢালিউডে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অংশু!
সাইবার বুলিং ও ট্রলকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা
সাইবার বুলিং ও ট্রলকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা