অণিমা রায়ের উপস্থাপনায় গানের অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ১৩:০২আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৩:০৯

রবীন্দ্রসংগীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়ের উপস্থাপনায় নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে।  কোলাহল কমিউনিকেশনের প্লাটফর্মের জন্য নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘অণিমার গানঘর’। 

অনুষ্ঠানে মূলত শিল্পী কথা বলবেন সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সাথে।  তার ভাবনা ও জীবন দর্শন নিয়ে।  শিল্পী অণিমা রায়ের সাথে এক ধরণের বৈঠকি আলাপের আঙ্গিকেই সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। 

উপস্থাপনা প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘সংগীত নিয়েই যেহেতু আমার আজীবনের পথচলা।  আমার সংসারসঙ্গী তানভীর তারেক বললো- গানের মানুষদের নিয়ে একটা আড্ডা আলাপের আর্কাইভ থাকুক।  আমারও তাই মনে হলো।  সেই ভাবনা থেকেই আমার নিজস্ব গান ঘরে সংগীত ও সংস্কৃতি অঙ্গনের গুণী মানুষদের সাথে একটা আড্ডা আলাপের চিন্তা থেকেই এই অনুষ্ঠানের আয়োজন।’

অনুষ্ঠানটি ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা ব্যপ্তির।  ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সৌজন্যে এটি নির্মাণ করছেন তানভীর তারেক। 

এরই মধ্যে অনুষ্ঠানের বেশ কিছু পর্ব ধারণ করা হয়েছে।  ধারণকৃত পর্বে ‘অণিমার গানঘরে’ অতিথি হয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরী, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব এবং ‘দুষ্টু পোলাপাইন’খ্যাত গায়িকা ঐশী। 

অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় কোলাহল কমিউনিকেশন।  প্রতি সপ্তাহের শুক্রবার রাত ১০টায় কোলাহল এর অফিশিয়াল পেজ, তানভীর তারেক-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল, স্বাধীন মিউজিক অ্যাপসহ মোট ৫টি প্লাটফর্মে অনুষ্ঠানটি অবমুক্ত করা হবে। 

আগামী ৩ এপ্রিল শুক্রবার রাত ১০টায় এর প্রথম পর্ব প্রচার হবে।  প্রথম পর্বের অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রইদ, অন্তর্গত পুরাণ ও মানুষের প্রথম দীর্ঘশ্বাস…
রইদ, অন্তর্গত পুরাণ ও মানুষের প্রথম দীর্ঘশ্বাস…
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
থিয়েটারের গানে মুগ্ধ দর্শক
থিয়েটারের গানে মুগ্ধ দর্শক