নতুন করে আসছে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

বিনোদন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৬, ১৬:৩৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:১২

বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় যে কয়টি গান তার মধ্যে অন্যতম জনপ্রিয় ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। 

১৮ বছর আগে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে গাওয়া এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল শ্রোতাদের কাছে। সে জনপ্রিয়তার ভাটা পড়েনি এখনও। পহেলা বৈশাখ এলেই নতুন করে,নতুন প্রাণ নিয়ে গানটি ফিরে আসে, মুখে মুখে ফেরে গানটি। বড় বড় আয়োজনে বাজতে থাকে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’।

গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন এবারও নতুন সংগীতায়োজনে যুক্ত আছেন। নতুন করে তৈরি এই সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিও চিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানিয়েছেন তিনি। 

ইমন বলেন, “বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটির শ্রোতাপ্রিয়তা কতটা তা আর নতুন করে বলার নেই। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়।  পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। আমরা চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের মত করে নিজের করে নেবে।”

গানটির নতুন সংস্করণে কণ্ঠও দিয়েছেন শওকত আলী ইমন। তিনি ছাড়াও গানে কণ্ঠ দিয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্নিয়া। গানের কথা লিখেছেন কবির বকুল। রাজধানীর তিনশ’ ফিটে ইতোমধ্যে গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। যেটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

এই গানটি এবারের পহেলা বৈশাখে নতুন করে, নতুন আয়োজন এই প্রজন্মের দর্শকদের সামনে ফের হাজির করার উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষ গান প্রযোজনা সংস্থা গানচিল।

আগামী ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে গানটি। 

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রইদ, অন্তর্গত পুরাণ ও মানুষের প্রথম দীর্ঘশ্বাস…
রইদ, অন্তর্গত পুরাণ ও মানুষের প্রথম দীর্ঘশ্বাস…
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
থিয়েটারের গানে মুগ্ধ দর্শক
থিয়েটারের গানে মুগ্ধ দর্শক