সন্ধ্যা সাতটায় শপিং মল বন্ধ হলেও সিনেমা দেখতে বাধা নেই

বিনোদন রিপোর্ট
০২ জুন ২০২৬, ১৫:২৭আপডেট : ০২ জুন ২০২৬, ১৭:৫৭

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর আগে ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন আদেশের মাধ্যমে আগের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। তবে, এর আওতার বাইরে থাকছে সিনেপ্লেক্স কিংবা সিনেমা হল।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি বলেন, “আমরা ঈদের আগেই তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, যাতে শপিং মল বন্ধের এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকে সিনেমাহল ও সিনেপ্লেক্স। মন্ত্রণালয় আমাদের ফিরতি চিঠিতে বিষয়টি অনুমোদন করেছেন। ফলে যেসব সিনেমা হলের সাথে শপিং মল আছে সেসব নিয়ে দর্শকদের দুঃশ্চিন্তার কিছু নেই।”

স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদও একই বিষয় জানিয়েছেন। ফলে স্টার সিনেপ্লেক্সসহ সকল মাল্টিপ্লেক্সের দর্শকদের ঈদের ছবি দেখতে কোন বাধা নেই।

এবার ঈদে মুক্তি পেয়েছে আটটি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হল-রক্সস্টার, রইদ, বনলতা সেন, মালিক, পিনিক, অফিসার, মাসুদ রানা ও তছনছ।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন