আশা ভোঁসলের প্রয়াণ

মনে হল আমার মা চলে গেছেন: রুনা লায়লা

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৬, ১৫:৩৩আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

আশা ভোঁসলের মৃত্যুতে শোক জানিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ব্যক্তিজীবনে খুব কাছ থেকে দেখেছেন আশাকে। একসঙ্গে মিউজিক করেছেন। লতা মঙ্গেশকর ও আশা মঙ্গেশকর দু’জনের সাথেই পারিবারিক সম্পর্ক ছিল তার। আশার মৃত্যুর সংবাদের পর শোকে ডুবেছেন তিনিও। 

“নিজেকে সামলাতে পারছি না। মনে হচ্ছে আমার মা চলে গেলেন। অনেক উঁচু থেকেও উঁচুমাপের শিল্পী ছিলেন। লতাজী চলে গেছেন, আশাজীও চলে গেলেন। গানের জগৎ থেকে দুটো সম্পদ চলে গেল। এ শূন্যতা কেউ পূরণ করতে পারবেন না।”

রুনা লায়লার সুরে গেয়েছিলেন ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’। এ গানের কণ্ঠ দেয়ার সময়টি স্মরণ করে রুনা বলেন, “আমিতো ওনার থেকে অনেক ছোট। বয়েসে কিংবা শিল্পী হিসেবেও। যখন গান রেকর্ডিং হচ্ছিল তিনি এত শুদ্ধভাবে গানটি করেছেন, বলছিলেন, ঠিক না হলে আমাকে বলবেন। এত বড় শিল্পী হয়ে এত কো অপারেট করেছেন, গানের ব্যাপারে এত বেশি সচেতন তা বলে বোঝাতে পারবো না।”

রুনা লায়লার সঙ্গে আশা ভোঁসলের দেখা হয়েছিল ওই গানের রেকর্ডিংয়ে। তবে, যখনই দেখা হতো, আন্তরিকভাবেই কাছে ডেকে নিয়েছেন, রান্না করে খাবার খাইয়েছেন। কখনো নাম ধরে ডাকেন নি। রুনা লায়লা বলেন, “বলতাম, কেন নাম ধরে ডাকছেন? তিনি বলতেন, আপনি অনেক বড় শিল্পী, তাই।” 

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রইদ, অন্তর্গত পুরাণ ও মানুষের প্রথম দীর্ঘশ্বাস…
রইদ, অন্তর্গত পুরাণ ও মানুষের প্রথম দীর্ঘশ্বাস…
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
থিয়েটারের গানে মুগ্ধ দর্শক
থিয়েটারের গানে মুগ্ধ দর্শক