দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৬, ২২:৩০আপডেট : ০১ জুন ২০২৬, ২২:৩০

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১ জুন (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল, বেড়েছে তেলের দাম; ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি আইআরজিসির; রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের; সবকিছু সাদা-কালোতেই দেখি, স্যুট নিয়ে বিরোধীদের খোঁচার জবাবে বিজয়; নিজস্ব ‘শাহেদ’ ড্রোন তৈরির পথে সৌদি আরব- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল, বেড়েছে তেলের দাম

লেবাননে সামরিক অভিযান আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে ইসরায়েল। এ ঘোষণার পর সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। সোমবার (১ জুন) এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৩ ডলারের ওপরে উঠে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

 

ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি আইআরজিসির

ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে অবস্থিত দেশটির রাডার ও ড্রোন সাইটগুলোতে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। চলতি সপ্তাহের শেষ নাগাদ এ হামলা চালানো হয় বলে সোমবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগন প্রদেশের সিরিক দ্বীপে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মার্কিন হামলায় ব্যবহৃত একটি বিমানঘাঁটি লক্ষ্য করে এই পাল্টা হামলা চালানো হয়।

 

রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স

যুক্তরাজ্যসহ মিত্রদেশগুলোর সহায়তায় আটলান্টিক মহাসাগরে নিষেধাজ্ঞা অমান্য করা রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্স। রবিবার এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট জানান, ফরাসি নৌবাহিনী তাগোর নামের ওই ট্যাঙ্কারটিতে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নেয়। নৌ কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ব্রিটানির প্রায় ৪০০ নটিক্যাল মাইল পশ্চিমে যখন জাহাজটিকে আটক করা হয়, তখন সেটি ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করছিল।

 

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের

কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন সেনাদের লক্ষ্য করে ছড়া দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সোমবার এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

 

সবকিছু সাদা-কালোতেই দেখি, স্যুট নিয়ে বিরোধীদের খোঁচার জবাবে বিজয়

বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বিজয়ের স্যুট পরা নিয়ে অনবরত খোঁচা দিয়ে আসছিলেন তার রাজনৈতিক বিরোধীরা। আজ সেই সমালোচকদের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার স্যুটের রং সব সময় সাদা আর কালো হয়। এর পেছনে একটি বার্তা রয়েছে, তা হলো, আমি সবকিছুকে সাদা-কালো (স্বচ্ছ) চোখেই দেখি। ভালো আর মন্দের মাঝে কোনও মাঝামাঝি জায়গা নেই।’

 

বৈরুতে হামলা চালিয়ে ইরান-মার্কিন আলোচনা ভেস্তে দিতে কি পারবে ইসরায়েল

ইসরায়েল লেবাননে হামলা তীব্র করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিতে হামলার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যে এমন হামলার নির্দেশে ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলা তীব্র করার পেছনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা প্রক্রিয়াকে ভেস্তে দেওয়া কিংবা ইরানের ওপর পরোক্ষ চাপ সৃষ্টির লক্ষ্য থাকতে পারে। এছাড়া নেতানিয়াহুর ‘বৃহত্তর ইসরায়েল’ প্রকল্পের যোগসূত্রও উড়িয়ে দেননি বিশ্লেষকরা।

 

 

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক