দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৬, ২৩:৩৫আপডেট : ১০ জুন ২০২৬, ২৩:৩৫

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১০ জুন (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

হরমুজে হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে মার্কিন হামলা; বাহরাইনে মার্কিন নৌবহরে ইরানের ড্রোন হামলা হরমুজে যে ড্রোন দিয়ে অ্যাপাচি ক্রু উদ্ধার করলো যুক্তরাষ্ট্র; জাপানের পর এবার যে কারণে ভারতীয় আম নিষিদ্ধ করলো নেপাল; মধ্যপ্রাচ্যে কি নতুন সামরিক কৌশলের পরীক্ষা করছে ইরান; যুক্তরাষ্ট্রে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

হরমুজে হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে মার্কিন হামলা

হরমুজ প্রণালিতে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার জেরে ইরানে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

 

বাহরাইনে মার্কিন নৌবহরে ইরানের ড্রোন হামলা

দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে বাহরাইনে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

হরমুজে যে ড্রোন দিয়ে অ্যাপাচি ক্রু উদ্ধার করলো যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির কাছে পানিতে পড়ে যাওয়া মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টারের দুই ক্রু সদস্যকে উদ্ধারে ব্যবহার করা হয়েছে একটি চালকবিহীন নৌযান। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সমুদ্রে উদ্ধার অভিযানে এটি হতে পারে যুক্তরাষ্ট্রের প্রথম পরিচিত বাস্তব ব্যবহার। মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, উদ্ধার অভিযানে ব্যবহার করা হয়েছে মার্কিন নৌবাহিনীর করসেয়ার নামের একটি স্বয়ংক্রিয় নৌযান, যা সি ড্রোন নামেও পরিচিত।

 

জাপানের পর এবার যে কারণে ভারতীয় আম নিষিদ্ধ করলো নেপাল

জাপানের পর এবার প্রতিবেশী দেশ নেপালও ভারত থেকে আমসহ আরও বেশ কয়েকটি ফল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানা গেছে। নেপালের দ্য রাইজিং নেপালের এক প্রতিবেদন অনুযায়ী, আমদানিকৃত ফলের চালানে উচ্চমাত্রার রাসায়নিক কীটনাশকের উপস্থিতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

মধ্যপ্রাচ্যে কি নতুন সামরিক কৌশলের পরীক্ষা করছে ইরান

চলতি সপ্তাহে ইসরায়েলের সঙ্গে ঘটে যাওয়া সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র যুদ্ধকে কেবল একটি সীমিত আকারের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছে না তেহরান। ইরানের চোখে, এই সংঘাত মধ্যপ্রাচ্যে এক নতুন আঞ্চলিক বাস্তবতার জন্ম দিয়েছে। এই নতুন বাস্তবতায় ইরানের যেকোনও মিত্র, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা চালানো হলে তেহরান এখন থেকে সরাসরি সামরিক পদক্ষেপ নেবে।

 

যুক্তরাষ্ট্রে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

ইরান সংকটের অর্থনৈতিক ধাক্কা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ছড়িয়ে পড়ার কারণে গত মে মাসে দেশটির মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। মূলত জ্বালানির আকাশচুম্বী দামের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
ইরান-মার্কিন চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত, দাবি পাকিস্তানের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানি মিডিয়ার ফাঁস করা শর্তাবলি ভুয়া: দাবি করলেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প