যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ জুন ২০২৬, ০৫:২৩আপডেট : ১৫ জুন ২০২৬, ০৫:২৩

দীর্ঘ প্রায় চার মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। হোয়াইট হাউস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চুক্তির প্রাথমিক ঘোষণা দেওয়া হলেও পুঙ্খানুপুঙ্খ শর্তাবলি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ শরিফের দেওয়া পোস্টের ওপর ভিত্তি করে এই ঐতিহাসিক চুক্তির মূল দিকগুলো তুলে ধরেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সেই আলোকে সেই মূল দিকগুলো এখানে তুলে ধরা হলো— 

সব ফ্রন্টে যুদ্ধবিরতি (লেবাননসহ): চুক্তির সবচেয়ে বড় অগ্রগতি হলো— উভয় পক্ষই লেবাননসহ সমস্ত ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে। উল্লেখ্য, লেবাননকে এই চুক্তির বাইরে রাখতে চেয়েছিল ইসরায়েল, যা দীর্ঘদিন ধরে আলোচনার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে আটকে ছিল। 

টোল-মুক্ত হরমুজ প্রণালি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট ‘হরমুজ প্রণালি’ বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়া হবে। এই জলপথ দিয়ে যাতায়াতের জন্য জাহাজগুলোর ওপর কোনও প্রকার ফি বা শুল্ক আরোপ করবে না ইরান। 

নৌ-অবরোধ প্রত্যাহার: চুক্তি অনুযায়ী, গত কয়েক মাস ধরে ইরানের বিভিন্ন বন্দরে মার্কিন নৌবাহিনীর জারি করা কঠোর নৌ-অবরোধ অবিলম্বে তুলে নিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। 

চলতি সপ্তাহে বৈঠক: আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে চলতি সপ্তাহেই দুই দেশের প্রতিনিধি দল ‘প্রাক-বাস্তবায়ন’ এবং কারিগরি বিষয়গুলো নিয়ে ধারাবাহিক বৈঠকে বসবেন। 

এই জটিল কূটনৈতিক প্রক্রিয়াটি সফল করতে পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। একই সঙ্গে এই শান্তিচুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কাতার, সৌদি আরব এবং তুরস্কের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। 

উল্লেখ্য, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় এই শান্তিচুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি আলোচকদের উপস্থিতিতে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। 

/এসটি/ 
সম্পর্কিত
ট্রাম্পের ইরান চুক্তির যে ৮ প্রশ্নের উত্তর এখনও মেলেনি
‘দারুণ মজা’, কালাই রুটি আর রাজহাঁসের মাংস খেয়ে মার্কিন রাষ্ট্রদূত
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’, ক্ষুব্ধ রিপাবলিকান কট্টরপন্থিরা
সর্বশেষ খবর
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি