আলোচনা স্থগিত নিয়ে ইরান কিছু জানায়নি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৬, ২৩:৩১আপডেট : ০১ জুন ২০২৬, ২৩:৩১

ওয়াশিংটনের সঙ্গে আলোচনা স্থগিত করার বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের এই নীরবতা নিয়ে তার কোনো আপত্তি নেই এবং তিনি অপেক্ষা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান আমাদের এ ধরনের কিছু জানায়নি। এর মানে এই নয় যে আমরা সেখানে গিয়ে সব জায়গায় বোমা ফেলা শুরু করব। আমরা আমাদের অবরোধ বজায় রাখব।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছিল, লেবাননে ইসরায়েলের ক্রমাগত হামলার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বার্তা আদান-প্রদান বন্ধ করে দিয়েছে তেহরান। এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তাসনিমের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইরান ও তার মিত্ররা হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া এবং অন্যান্য রণক্ষেত্র সক্রিয় করার মতো পদক্ষেপের কথা বিবেচনা করছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনও চুক্তির ক্ষেত্রে লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি একটি অপরিহার্য শর্ত।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির যেকোনও একটি ফ্রন্টে লঙ্ঘন হওয়া মানে সব ফ্রন্টে লঙ্ঘন হওয়া।

সূত্র: আল-জাজিরা

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম