প্রশ্ন ফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৬, ২০:৫০আপডেট : ১৬ জুন ২০২৬, ২০:৫০

মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সাময়িকভাবে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে ভারত। আগামী ২১ জুন দেশটিতে একটি গুরুত্বপূর্ণ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক দিন আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত মে মাসে অনুষ্ঠিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডারগ্রাজুয়েট পরীক্ষাটি প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল করা হয়। আগামী ২১ জুন প্রায় ২২ লাখ ৮০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় পুনরায় অংশ নেবেন। পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে বলেছে, প্রতারক চক্রের সুসংগঠিত জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ।

এনটিএ জানিয়েছে, ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আগামী ২২ জুন (পুনর্বার পরীক্ষার পরের দিন) পর্যন্ত টেলিগ্রামের অ্যাকসেস ব্লক করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের ভুয়া প্রমাণ তৈরি ঠেকাতে আগামী ৩০ জুন পর্যন্ত টেলিগ্রামের মেসেজ এডিটিং ফিচারটি নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার জালিয়াতির উদ্দেশ্যে খোলা বহু টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ ও বট বন্ধ করে দিয়েছে। চক্রগুলো ভুয়া প্রশ্নপত্রের বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ রুপি দাবি করছিল। তবে বৈধ কাজে টেলিগ্রাম ব্যবহারকারীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এনটিএ।

এদিকে সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইন্টারনেট ব্যবহারকারী ও মানবাধিকার কর্মীরা। ডিজিটাল অধিকার রক্ষা সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন এই নিষেধাজ্ঞাকে অস্বচ্ছ এবং অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেছে, এটি প্রশ্ন ফাঁসের মূল প্রাতিষ্ঠানিক সমস্যার সমাধান না করে সাধারণ শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার শামিল, যারা পরীক্ষার শেষ মুহূর্তে গ্রুপ স্টাডি ও পড়াশোনার উপকরণের জন্য টেলিগ্রামের ওপর নির্ভরশীল।

/এএ/
সম্পর্কিত
ইরান একেবারে শেষ, ট্রাম্পের দাবি
মহাকাশ শিল্পে ব্যবহার উপযোগী ‘সুপার ফাইবার’ উৎপাদনে সাফল্য
পুশইন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল, বাধা দিল পুলিশ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার