সফল পূর্বাভাসে হ্যাটট্রিক, জার্মান গণিতবিদের এবারের চ্যাম্পিয়ন কে?

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৬, ০৭:৩০আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৩০

টানা তিনটি ফুটবল বিশ্বকাপের বিজয়ীর নাম নিখুঁতভাবে মেলানো জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট এবার ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নের নাম ঘোষণা করেছেন। তার গাণিতিক হিসাব অনুযায়ী, এবারের বিশ্বসেরার ট্রফি উঠবে নেদারল্যান্ডসের হাতে। তবে এই গণিতবিদের স্পষ্ট পরামর্শ, কেউ যেন তার এই পূর্বাভাসকে খুব বেশি গুরুত্ব সহকারে না নেন।

জোয়াকিম ক্লেমেন্টের ফুটবল জ্যোতিষী হিসেবে দারুণ এক খ্যাতি তৈরি হয়েছে। তার গাণিতিক মডেলটি ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নিখুঁতভাবে আগাম জানিয়েছিল।

ডার স্পিগেল পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ক্লেমেন্ট জানান, তিনি মূলত এই মডেলটি তৈরি করেছিলেন এটি প্রমাণ করতে যে বিশ্বকাপের বিজয়ী কে হবে তা আগে থেকে অনুমান করা কার্যত অসম্ভব। কিন্তু তার প্রথম ভবিষ্যৎ বাণীই যখন সত্যি হয়ে যায়, তখন তিনি নিজেই অবাক হয়েছিলেন।

ক্লেমেন্ট বলেন, ব্রাজিলে জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার আমি নিজেই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, কারণ সব বিশেষজ্ঞরা বলেছিলেন দক্ষিণ আমেরিকার মাটিতে কোনও ইউরোপীয় দল কখনোই বিশ্বকাপ জিততে পারেনি।

ক্লেমেন্টের এই গাণিতিক মডেলটিতে কোনও দেশের মাথাপিছু জিডিপি, জনসংখ্যার আকার, সেই দেশের সংস্কৃতিতে ফুটবলের গুরুত্ব, ফিফা র‍্যাংকিং এবং ভাগ্যের একটি বড় উপাদান বিবেচনা করা হয়।

তার হিসাব অনুযায়ী, সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে নেদারল্যান্ডস। আর অন্য সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা পর্তুগালকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরবে ওলন্দাজরা।

এমন আকর্ষণীয় রেকর্ড থাকা সত্ত্বেও বাজি ধরার ক্ষেত্রে নিজের পূর্বাভাসের ওপর ভরসা না করতে সতর্ক করেছেন ক্লেমেন্ট। তিনি বলেন, এটি সম্পূর্ণ অযৌক্তিক। এটা লটারি খেলার মতো। আমি সবসময় বলি, আমার ভবিষ্যৎ বাণীর ওপর ভিত্তি করে যদি কেউ বাজি ধরে, তবে তাকে সাহায্য করার আর কোনও উপায় নেই।

তিনি আরও বলেন, এটি একটি মুদ্রা নিক্ষেপের মতো। আপনি হয়তো অনুমান করতে পারেন যে মুদ্রাটি পরপর চারবার ‘হেড’ পড়বে এবং তা মিলেও যেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে পরের বারও এটি ঘটবেই।

নিজেদের ফুটবল ইতিহাসে তিনবার বিশ্বকাপের ফাইনাল খেললেও কখনও শিরোপা জেতা হয়নি নেদারল্যান্ডসের। রোনাল্ড কোম্যানের অধীনে ডাচ দলটি আগামী ১৪ জুন জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করবে। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
কুরাসাওকে ‘সেভেন আপ খাইয়ে’ ব্রাজিলকে স্মরণ করালো জার্মানি!
ইসরায়েলের কারণে চুক্তি সইয়ে বিলম্ব, নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
শেষ মুহূর্তে আমাদের জাদু, ১২ বছর পর বিশ্বকাপে ফিরে জয় আইভরি কোস্টের
শেষ মুহূর্তে আমাদের জাদু, ১২ বছর পর বিশ্বকাপে ফিরে জয় আইভরি কোস্টের
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী