‘মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান থাকলেই তা ওয়াকফ সম্পত্তি নয়’

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৬, ১৪:০৬আপডেট : ১০ জুন ২০২৬, ১৪:০৬

কোনও দরগাহ বা মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান থাকলেই সেটিকে স্বয়ংক্রিয়ভাবে ওয়াক্ফ সম্পত্তি হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছে ভারতের মাদ্রাজ হাইকোর্ট। একইসঙ্গে আদালত বলেছে, সম্পত্তিটির আইনগত অবস্থান ওয়াক্ফ আইনের আওতায় প্রতিষ্ঠিত না করে ওয়াক্ফ বোর্ড তার এখতিয়ার প্রয়োগ করতে পারে না। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

রায়ে তামিলনাড়ু ওয়াক্ফ বোর্ডের একটি প্রস্তাব বাতিল করে দেওয়া হয়েছে। ওই প্রস্তাবে চেন্নাইয়ের ত্রিপলিকেন এলাকার ২৪০ বছর পুরোনো একটি দরগাহকে ওয়াক্ফ সম্পত্তি ঘোষণা করা হয়েছিল।

আদালত বলেছে, আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে প্রতিষ্ঠানটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এখতিয়ার ওয়াক্ফ বোর্ডের ছিল না।

মামলার রায় পড়ার সময় বিচারপতি কে গোবিন্দরাজন তিলকাভাদি বলেন, কোনও দরগাহর অস্তিত্ব থাকলেই স্বয়ংক্রিয়ভাবে ওয়াকফ বোর্ডের এক্তিয়ার প্রতিষ্ঠিত হয় না, যতক্ষণ না আইন অনুযায়ী সেই প্রতিষ্ঠানটিকে ওয়াকফ হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে বা গণ্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, কোনও সম্পত্তিতে ধর্মীয় স্থাপনা বা মাজার থাকলেই ওয়াক্ফ বোর্ড তার কর্তৃত্ব বিস্তার করতে পারে না।

বিচারপতি উল্লেখ করেন, উক্ত প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার আগে বোর্ডকে অবশ্যই প্রথমে এক্তিয়ার সংক্রান্ত তথ্য-প্রমাণ ও সত্যতা প্রতিষ্ঠা করতে হবে।

উল্লেখ্য তামিলনাড়ু ওয়াকফ বোর্ড ঐতিহাসিক ত্রিপলিকেন দরগাহটিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব পাস করার পর এই আইনি বিরোধের সূত্রপাত হয়েছিল।

/এএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, ৫ সেনা নিহত
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরান কি আসলেই চুক্তির দ্বারপ্রান্তে
সর্বশেষ খবর
ভিনিসিয়ুস জাদুতে ব্রাজিলের ৮৮ বছরের রেকর্ড রক্ষা পেলো কোনোমতে
ভিনিসিয়ুস জাদুতে ব্রাজিলের ৮৮ বছরের রেকর্ড রক্ষা পেলো কোনোমতে
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা