উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৬, ১৪:১৬আপডেট : ১২ জুন ২০২৬, ১৪:১৬

বোমা থাকার হুমকিসংবলিত একটি চিরকুট পাওয়ার পর ভারতের লক্ষ্ণৌ বিমানবন্দরে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট উড্ডয়নের আগে আটকে দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে হুমকিটিকে ভুয়া বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার ইন্ডিগোর ৬ই২১১১ ফ্লাইটটি প্রায় ১৮০ যাত্রী নিয়ে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে লক্ষ্ণৌ থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড্ডয়নের ঠিক আগে বিমানের শৌচাগারে টিস্যু পেপারে হাতে লেখা একটি নোট পাওয়া যায়, যাতে বিমানে বোমা থাকার দাবি করা হয়েছিল।

নোটটি পাওয়ার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলোকে অবহিত করা হয়। এরপর নিরাপত্তা বিধি অনুসরণ করে বিমানটিতে ব্যাপক তল্লাশি চালানো হয়।

নিরাপত্তা তল্লাশির সময় সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দীর্ঘ অনুসন্ধান ও তদন্ত শেষে কর্তৃপক্ষ নিশ্চিত হয়, বোমা থাকার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

এ ঘটনায় ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়। হুমকিসংবলিত নোটটি কে লিখেছে এবং বিমানে রেখে গেছে, তা শনাক্তের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

এর একদিন আগেও কেরালার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর একটি ফ্লাইটকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল। মুম্বাই থেকে কান্নুরগামী একটি ফ্লাইটে পাওয়া একটি নোটকে কেবিন ক্রুরা বোমা হুমকি হিসেবে মনে করায় বুধবার জরুরি সতর্কতা জারি করা হয়। পরে পুলিশ জানায়, নোটটিতে বোমা হামলার কোনও হুমকি ছিল না; কেবিন ক্রুরা সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন।

/এএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, ৫ সেনা নিহত
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরান কি আসলেই চুক্তির দ্বারপ্রান্তে
সর্বশেষ খবর
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা