যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইরান: তাসনিম

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৬, ২২:১৩আপডেট : ০১ জুন ২০২৬, ২২:১৩

লেবাননে ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা ও বার্তা আদান-প্রদান স্থগিত করেছে ইরান। সোমবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের মতে, আঞ্চলিক বৃহত্তর যুদ্ধবিরতি ব্যবস্থার অন্যতম শর্ত হচ্ছে লেবাননের যুদ্ধবিরতি বজায় রাখা।

তাসনিম জানায়, গাজা ও লেবানন সংক্রান্ত ইরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশটির আলোচক দল ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা ও বার্তা বিনিময়’ বন্ধ রাখবে।

তাসনিমের প্রতিবেদন অনুসারে, ‘গাজা ও লেবানন প্রশ্নে ইরান ও প্রতিরোধ অক্ষের অবস্থান বিবেচনায় না নেওয়া পর্যন্ত কোনও আলোচনা হবে না।’

তাসনিমের তথ্য অনুযায়ী, বিবেচনাধীন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া। পাশাপাশি ইসরায়েল ও তার সমর্থকদের ওপর চাপ বাড়াতে বাব আল-মান্দাব প্রণালিসহ অন্যান্য ফ্রন্ট সক্রিয় করার বিষয়ও আলোচনা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম