যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি ইরানি স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৬, ২৩:৩৭আপডেট : ১১ জুন ২০২৬, ২৩:৩৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক ও অর্থনৈতিক সংঘাতের জেরে এবার মার্কিন প্রশাসনকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নীতিকে এক হাত নেন।

ঘালিবাফ তার পোস্টে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের ভুল কৌশল ও আবেগপ্রবণ সিদ্ধান্তগুলো বৈশ্বিক জ্বালানি বাজারে চরম বিপর্যয় ডেকে আনবে।

একই সঙ্গে তিনি মার্কিন প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, এই সব কর্মকাণ্ড এমন এক অনন্তহীন চোরাবালি তৈরি করবে, যার মধ্যে আপনারা বছরের পর বছর ধরে আটকে থাকবেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে ইরানে হামলা ও দেশটির গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের হুমকি দিয়েছিলেন।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, ৫ সেনা নিহত
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরান কি আসলেই চুক্তির দ্বারপ্রান্তে
সর্বশেষ খবর
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা