ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৬, ১১:৪০আপডেট : ১১ জুন ২০২৬, ১৫:২৪

ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র শক্তিশালী হামলা চালাবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশিত চুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় শর্ত তৈরি করতে প্রস্তুত রয়েছে পেন্টাগন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানকে কঠোর আঘাত করা হবে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

ফ্লোরিডার টাম্পায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা ইরানে জোরালোভাবে আঘাত হানবো এবং আমরা তা করবো। কারণ ইরানের কাছে একটি ভালো চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, কেউ কেউ কোনও চুক্তির জন্য বারবার চেষ্টা করে। কিন্তু এর ব্যত্যয় হলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একের পর এক বোমা পড়বে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, চুক্তি করার প্রক্রিয়া তাদের নতুন করে শুরু করতে হবে না। পেন্টাগন এমন সব শর্ত তৈরি করতে প্রস্তুত, যা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাশিত চুক্তি নিশ্চিত করবে।

ইরানের ওপর চলমান হামলার বিষয়ে হেগসেথ বলেন, আজ রাতে যেসব হামলা চালানো হবে, সেগুলো হবে অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্ট। যদি আগামীকাল রাতেও হামলা হয়, তবে সেগুলোও শক্তিশালী ও স্পষ্ট হবে। এই পুরো সময়জুড়েই ইরানের সামনে চুক্তি করার একটি সুযোগ থাকবে, মূল বিষয় সেটিই।

/এএস/এমওএফ/
সম্পর্কিত
ভালুকায় ছাত্রদলের কর্মী সম্মেলনে হামলা-ভাঙচুর, এমপির অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, ৫ সেনা নিহত
সর্বশেষ খবর
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা