ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৬, ১৪:৫৬আপডেট : ০২ জুন ২০২৬, ১৭:০৫

ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেওয়া হচ্ছে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, “আমরা ভ্যাকসিন দিচ্ছি না। এই ভ্যাকসিন বিশ্বের কিছু কিছু দেশে ব্যবহৃত হচ্ছে। ব্রাজিল, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ অল্প কয়েকটি দেশে দিচ্ছে। কিন্তু অল ওভার দা ওয়ার্ল্ড, এটা এখনও সর্বজনীন ভ্যাকসিন হয়নি। কাজে আমরা একটা এলডিসি কান্ট্রি হিসেবে হঠাৎ করে ভ্যাকসিনটা দেওয়া শুরু করতে পারি না।”  

মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “খোদা নাখাস্তা যদি একটাও অ্যাকসিডেন্ট হয়, তার টোটাল ব্লেইম আমাদের ওপর এসে পড়বে। সবাই বলবে—উইদাউট এক্সামিনেশন আমরা এটা করছি। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করবো। ইউনিসেফের সঙ্গেও কথা বলবো। আমরা আন্তর্জাতিক মহলে কথা বলে ইফ গেট পারমিশন এবং ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন,  ইন দ্যাট কেস আমরা এটাকে কালেক্ট করার চেষ্টা করবো। কিন্তু এট দিজ মোমেন্ট উই আর নট গোইং টু ডু ভ্যাক্সিনেশন। কারণ এটা সর্বজনিন ভ্যাকসিন না, এটা আমরা পরিষ্কার ভাষায় বলে দিলাম।”  

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি