আদ-দ্বীন হাসপাতাল এখন কী করবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ১৭:১২আপডেট : ১১ জুন ২০২৬, ১৮:৪৮

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতর বলছে, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় ‘‘মেডিক্যাল প্র্যাকটিস এবং প্রাইভেট ক্লিনিক এবং ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(২) (খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো।’’

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে হাসপাতালের স্বত্বাধিকারীর কাছে এই চিঠি পাঠানো হয় বলে স্বাস্থ্য অধিদফতর নিশ্চিত করেছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে—এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে করণীয় দ্রুত জানানো হবে। 

স্বাস্থ্য অধিদফতরের চিঠিতে উল্লেখ করা হয়, ডা. শেখ মহিউদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান আদ্-দ্বীন হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকায় গত ২৭ মে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে মেডিক্যাল প্র্যাকটিস এবং প্রাইভেট ক্লিনিক এবং ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(১) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ জুন “লাইসেন্স কেন বাতিল করা হবে না” বলে ৭ জুনের মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়। সেই পরিপ্রেক্ষিতে গত ৭ জুন আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত চিঠি মোতাবেক কারণ দর্শানোর সময় বৃদ্ধির জন্য আবেদন করলে ৯ জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়।

এতে বলা হয়, পরবর্তীকালে ৯ জুন আপনার প্রতিষ্ঠান কর্তৃক পাঠানো চিঠি মোতাবেক যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয়, তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় মেডিক্যাল প্র্যাকটিস এবং প্রাইভেট ক্লিনিক এবং ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো।

আইন বলছে, উক্ত অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে।

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু
নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি
সর্বশেষ খবর
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
ড্র করে শেষ রক্ষা ব্রাজিলের
ড্র করে শেষ রক্ষা ব্রাজিলের
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা