হামের প্রাদুর্ভাব: মৃত্যু ছাড়ালো সাড়ে ছয়শো  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুন ২০২৬, ১৫:৫৮আপডেট : ১৬ জুন ২০২৬, ১৫:৫৮

দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে দেশজুড়ে ১ হাজার ৬ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত করা হয়েছে এবং এই রোগে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হাম পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬ জন। আর ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১৩৬ জন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি (আজ পর্যন্ত) মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে একটি বড় অংশ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন। এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৬৮ হাজার ৭৮২ জন।

চলতি মৌসুমে হামে মৃত্যুর সংখ্যা দিন দিন ভারী হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৪ জনে। আর নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৩ জন।  

/এসও/এসটি/ 
সম্পর্কিত
হামের উপসর্গে ঝরলো আরও ৫ প্রাণ
হামের টিকা কেনায় গাফিলতি পেলে ব্যবস্থা, সংসদে প্রধানমন্ত্রী 
হামের উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ, শনাক্ত হাজারের বেশি
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে