জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
১৪ জুন ২০২৬, ০৭:১০আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:১০

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত মো. মোস্তফা ওরফে মনুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) বিশেষ অভিযানে তাকে ‌গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।  

তেজগাঁও জোনের এডি‌সি জুয়েল রানা জানান, মনু দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় মাদক ব‌্যবসা নিয়ন্ত্রণ করছি‌লেন। তিনি বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। তিনি বলেন, “তাকে গ্রেফতারের ফ‌লে জেনেভা ক্যাম্পের মাদক সিন্ডিকেট বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে ধারণা করছি।” 

পু‌লি‌শের এই কর্মকর্তা জানান, মনুর নামে ৩ ওয়ারেন্ট ও কয়েকটি মামলা রয়েছে। কাপড়ের ব্যবসার আড়ালে তি‌নি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছিলেন। বুনিয়া সোহেল ও টুনটুন কালাম গ্রেফতার হওয়ায় সেই মূলত তাদের গ্রুপের মাদক ব্যবসা দেখভাল করতেন তি‌নি।  

গত মাসেও তার কাপড়ে দোকানে অভিযান চালা‌নো হয়। ত‌বে পুলিশের উপস্থিতি টের পেয়ে তি‌নি পালিয়ে যান। তার দোকান থে‌কে ‌বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছিল। 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
নামাজের কথা বলে পালিয়ে যাওয়া ‘বিএনপি নেতা’ গোলাম আজম গ্রেফতার  
অনলাইনে বিক্রির জন্য বাড়িতে রাখা ছিল ১৬টি পাখি, গ্রেফতার ২ 
লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা