লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ জুন ২০২৬, ২০:২৭আপডেট : ১৭ জুন ২০২৬, ২০:২৭

লিবিয়ায় বাংলাদেশিদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় এবং মানব পাচারের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তির নাম রাব্বানী ফরাজী (৩৫)।

বুধবার (১৭ জুন) রাজধানীর মালিবাগে সিআইডি সদরদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলার এজাহারভুক্ত আসামি রাব্বানী ফরাজীকে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করা হয়। পরে খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি বিশেষ দল।

তদন্তে জানা গেছে, রাব্বানী ফরাজী এবং তার ছোট ভাই রুবেল ফরাজী আন্তর্জাতিক মানব পাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন। তাদের বড় ভাই আউয়াল ফরাজী চক্রটির মূলহোতা বলে ধারণা করছে সিআইডি।

চক্রটি ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের লিবিয়ায় নিয়ে যেত। সেখানে পৌঁছানোর পর ভুক্তভোগীদের অবৈধভাবে আটক রেখে শারীরিক নির্যাতন করতো এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হতো।

সিআইডির তদন্তে আরও উঠে এসেছে, এই মানব পাচার ও মুক্তিপণের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে রাব্বানী ও তার সহযোগীরা প্রায় ৩০ কোটি টাকার আর্থিক লেনদেন করেছেন। তারা ব্যক্তিগত ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করে এসব অর্থ লেনদেন করেন।

অবৈধ অর্থ দিয়ে খুলনায় বহুতল ভবনসহ বিপুল স্থাবর সম্পত্তি গড়ে তোলার প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে বলে জানায় সিআইডি। এ ঘটনায় আসামিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
অনলাইনে বিক্রির জন্য বাড়িতে রাখা ছিল ১৬টি পাখি, গ্রেফতার ২ 
কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২
ওসি-এসআইকে কুপিয়ে জখমআইনশৃঙ্ক্ষলা বাহিনী দুর্বল নয়, আভিযানিক টেকনিক পরিবর্তন করা হয়েছে: র‌্যাব
সর্বশেষ খবর
ধোলাইপাড়-যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট অভিযান
ধোলাইপাড়-যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট অভিযান
ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মামলার পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মামলার পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
কাজীপাড়ায় ফ্ল্যাটে শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, হয়নি রহস্যভেদ 
কাজীপাড়ায় ফ্ল্যাটে শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, হয়নি রহস্যভেদ 
লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেন ম্যাক্রোঁ
লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেন ম্যাক্রোঁ
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)