সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হলো আর এস ফাহিমকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুন ২০২৬, ১২:৫৫আপডেট : ১৪ জুন ২০২৬, ১৪:১২

রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপপরিদর্শক (এসআই) আমির হামজা গত ৯ জুন ফাহিমকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেছিলেন।

গ্রেফতার দেখানোর আবেদনে বলা হয়, তদন্তকালে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের মধ্যে আর এস ফাহিম চৌধুরীর সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগ অনুযায়ী, ফাহিম চৌধুরী একজন সাবেক ছাত্রলীগ নেতা ও অর্থ যোগানদাতা। মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিরা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার উদ্দেশে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রমনা মডেল থানাধীন রমনা পার্ক এলাকায় একটি গোপন বৈঠকে অংশ নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ওই ঘটনায় রমনা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে মামলাটি করেন।

এর আগে গত ২৯ মার্চ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আর এস ফাহিমকে আটক করে স্থানীয় জনতা ও একদল শিক্ষার্থী। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করে পুলিশ।

গত ৩০ মার্চ জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

/এআই/এমএএল/
সম্পর্কিত
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও দুজন গ্রেফতার
সরকারি চাল আত্মসাৎ, ৪২ বছর পর মিলারের ১০ বছরের কারাদণ্ড
হেল্পার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
সর্বশেষ খবর
ছয় দেশের সংঘাত থেকে ৭০ ভাগেরও বেশি শরণার্থীর জন্ম
ছয় দেশের সংঘাত থেকে ৭০ ভাগেরও বেশি শরণার্থীর জন্ম
পুশইনের রাজনীতি, সামরিকায়ন এবং আন্তর্জাতিকীকরণের রূপরেখা
সীমান্তে অবরুদ্ধ মানবতাপুশইনের রাজনীতি, সামরিকায়ন এবং আন্তর্জাতিকীকরণের রূপরেখা
কচুক্ষেতে শ্রমিক–পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, কয়েকজন আটক
কচুক্ষেতে শ্রমিক–পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, কয়েকজন আটক
বেনজীর আহমেদকে দেশে আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদকে দেশে আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা