সাবেক সিএমপি কমিশনার সাইফুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৬, ২০:১৭আপডেট : ১৪ জুন ২০২৬, ২০:৩৫

জুলাই গণঅভ্যুত্থানের সময় ওয়াসিমসহ ছয় জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মামুনুর রশিদ।

শুনানিকালে ট্রাইব্যুনালকে তিনি জানান, চট্টগ্রামে ওয়াসিমসহ ছয় জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে একটি ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। তবে সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। প্রতিবেদন জমা দিতে আরও দুই মাস সময় চেয়েছে তদন্ত সংস্থা। এ জন্য আমরা সময় চাই।

শুনানি শেষে মামলার নতুন তারিখ নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ দিন সকালে কারাগার থেকে সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে ২০২৫ সালের ৩০ অক্টোবর এ মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল-১।

/বিআই/আরকে/
সম্পর্কিত
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্বামী
এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত
ধর্ষণ মামলায় হাসপাতাল থেকে কারাগারে শিবির নেতা জিসান
সর্বশেষ খবর
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি