পুলিশের সঙ্গে সংর্ঘষে গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী ঢামেকে ভর্তি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুন ২০২৬, ০১:৫৫আপডেট : ১৭ জুন ২০২৬, ০১:৫৫

আদাবরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আহত দুজনকে ঢামেকে নেওয়া হয়েছে। তারা হচ্ছে, রুবেল (২৫) ও আমির (২৮)। তাদের রাত সোয়া ৯টায় ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। 

এরমধ্যে রুবেল বাম পায়ে এবং আমির ডান পায়ে গুলিবিদ্ধ আহত হয়েছে। আদাবর থানার পরিদর্শক অপারেশন অপূর্ব দাস বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

পুলিশ বলছে, ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ওসি ও এক এসআই আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (১৬ জুন) রাতে রাজধানীর শ্যামলীতে তেজগাঁও ডিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

ছিনতাই হওয়া টাকা উদ্ধারের বিষয়ে কমিশনার জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ছিনতাইকারী ছিল মোট ছয়জন। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনকে ধরতে অভিযান চলছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পলাতক দুজনকে গ্রেফতার করতে পারলে অর্থ উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

এসময় তিনি আরও বলেন, আমাদের বার্তা খুব পরিষ্কার; চাঁদাবাজ, ছিনতাইকারী, অস্ত্রধারী ও যে কোনো অপরাধীর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে, তাহলে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে।

/আইএ/এআইবি/ইউএস/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু
একই গ্রামের ১২১ জনকে নিয়োগের অভিযোগ: যা বলছে পাসপোর্ট অধিদফতর
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে