অনলাইনে বিক্রির জন্য বাড়িতে রাখা ছিল ১৬টি পাখি, গ্রেফতার ২ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুন ২০২৬, ২১:২৩আপডেট : ১৭ জুন ২০২৬, ২১:২৩

অনলাইনে বিক্রির উদ্দেশে গাজীপুরের টঙ্গী থানার আরিচপুর এলাকার একটি বাড়িতে রাখা ১৬টি পাখি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মো. ইব্রাহীম (৩৬) ও মাহিদুল ইসলাম (১৮) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে এসব পাখি উদ্ধার করা হয়। 

বুধবার (১৭ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) আনোয়ার সাত্তার জানান, মঙ্গলবার বিকালে বন অধিদফতরের একজন পরিদর্শক জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে জানান, টঙ্গী পূর্ব থানার ব্রাইট মডেল স্কুলসংলগ্ন আরিচপুর রোডের একটি বাড়িতে অনলাইনে বিক্রির উদ্দেশে বিপুলসংখ্যক পাখি রাখা হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। অভিযানের সময় নিরাপত্তা নিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিনি পুলিশি সহায়তা চান। 

খবর পেয়ে ৯৯৯ নম্বর কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে টঙ্গী পূর্ব থানায় জানায়। পরে টঙ্গী পূর্ব থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে বন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫টি ময়না পাখি ও একটি টিয়া পাখি উদ্ধার করা হয়। 

এসময় অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. ইব্রাহীম ও মাহিদুল ইসলাম নামের দুজনকে গ্রেফতার করা হয়। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
হেল্পার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা
দুই এপিপির নিয়োগ বাতিল, কারণ শিবির নেতা জিসান
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার