শ্যামপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ২০:৪৫আপডেট : ২০ জুন ২০২৬, ২০:৪৫

রাজধানীর শ্যামপুর মীর হাজিরবাগে ভাড়া বাসা থেকে এনামুল হক বিজয় (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন)তার মরদেহ উদ্ধার করা হয়। শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান এ তথ্য জানান।

বিজয় বরিশাল কাজির হাট থানার চুনার চর গ্রামের শ্রমিক মো. শাহজাহান হাওলাদারের ছেলে। মীরহাজিরবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। দুই ভাইয়ের মধ্যে তিনি ছলেন বড়। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মৃতের মামাতো ভাই আল আমিন বলেন, এনামুল একটু রাগী প্রকৃতির ছিল। কয়েকদিন ধরে যে কোনও বিষয়ে হঠাৎ করে রেগে যেতো। তার মানসিক সমস্যাও দেখা দিয়েছিল। শনিবার দুপুর ১২টার দিকে সবার অগোচরে ছয়তলা ভাড়া বাসায় দরজা বন্ধ করে সে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। পরে পুলিশে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে।

এসআই হাফিজুর রহমান বলেন, আজ দুপুরে খবর পেয়ে ওই বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে, আত্মহত্যা করেছেন। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম
সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার 
অনিশ্চয়তায় আদদ্বীনের বিদেশি শিক্ষার্থীরা, স্বাস্থ্য অধিদফতরে গিয়ে এলেন ফেরত
সর্বশেষ খবর
পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া
পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা