পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

জবি প্রতিনিধি  
২৩ জুন ২০২৬, ২০:৪১আপডেট : ২৩ জুন ২০২৬, ২১:১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে নিখোঁজ রয়েছেন। পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনও সন্ধান না মেলায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পরিবার, সহপাঠী ও বন্ধুবান্ধবরা।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় শিক্ষার্থীর সন্ধানে করণীয় নির্ধারণ এবং অনুসন্ধান কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। সভায় জকসু প্রতিনিধি, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা, সাংবাদিক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিষয়টি জানার পরপরই তিনি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের কোনও সদস্য বিপদে পড়লে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সাড়া দেওয়া প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের প্রক্রিয়া চলছে।

সভায় অংশগ্রহণকারীরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা আরও জোরদার করার পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচারের আহ্বান জানানো হয়।

জানা যায়, পরিবারের সঙ্গে গত বৃহস্পতিবার ফোনে শেষ কথা হয়েছিল তার। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। খোঁজ পেলে ০১৭১ ২০৭১ ১১৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ শিক্ষার্থীর বাবা।

/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
ছাত্র ফেডারেশনের সভাপতি জুলাই আন্দোলনের সংগঠক ৪ দিন ধরে নিখোঁজ
অনিশ্চয়তায় আদদ্বীনের বিদেশি শিক্ষার্থীরা, স্বাস্থ্য অধিদফতরে গিয়ে এলেন ফেরত
শ্যামপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
জুয়া প্রতিরোধে আসছে নতুন আইন, সংসদে বিল উত্থাপন
জুয়া প্রতিরোধে আসছে নতুন আইন, সংসদে বিল উত্থাপন
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
ইউপি মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আব্দুল গফুর
ইউপি মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আব্দুল গফুর
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার দাবি জামায়াতের নারী এমপির
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার দাবি জামায়াতের নারী এমপির
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
এত ঘন ঘন ভূমিকম্প কীসের আভাস 
এত ঘন ঘন ভূমিকম্প কীসের আভাস