শীতে গ্লিসারিন ব্যবহারে সাবধান!

জীবনযাপন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮

গ্লিসারিন নিজে ক্ষতিকর নয় বরং এটি একটি নিরাপদ ও প্রচলিত উপাদান। তবে গ্লিসারিন ভুল ব্যবহার বা অতিরিক্ত ব্যবহার থেকে সমস্যা দেখা দিতে পারে। চর্ম বিশেষজ্ঞরা বলছেন, গ্লিসারিন বাতাস থেকে পানি টেনে ত্বকে আনে। কিন্তু যদি বাতাস শুষ্ক হয়, তখন এটি ত্বকের ভেতর থেকেই পানি টেনে নেয়, ফলে—ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে। শুষ্ক চুলে ব্যবহার করলে ফ্রিজি বা আরও খসখসে হতে পারে। ত্বকে সরাসরি শুধু গ্লিসারিন ব্যবহার করা ঠিক নয়।

সরাসরি গ্লিসারিন লাগালে ত্বক টান টান লাগে, জ্বালা বা চুলকানি হতে পারে, অতিরিক্ত আঠালো লাগে।

গ্লিসারিন সাধারণত তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকে সমস্যা তৈরি করে। কারণ এর ব্যবহারে অতিরিক্ত আঠালোভাব হয়, মুখে ঘাম, ধুলো আটকে ব্রণ বেড়ে যায়। গ্লিসারিন ত্বকে আঠালো হওয়ায় রোদে লেগে স্টিকি লাগে, ঘাম বাড়ে এবং বাইরে গেলে ধুলো ময়লা লেগে যায়। 

অনেকে চুলে গ্লিসারিন ব্যবহার করে থাকেন। মনে রাখবেন ভুলভাবে ব্যবহার করলে সমস্যা দেখা দিতে পারে। বেশি গ্লিসারিনে চুল ফ্রিজি হয়। আর্দ্রতা কম থাকা পরিবেশে চুল শুকিয়ে যায়। খুব সামান্য পরিমাণে গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে বা চুলে সমস্যা হয় না। শুষ্ক ত্বকে, রাতে গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে এবং হেয়ার মাস্ক বা কন্ডিশনারে অল্প পরিমাণে ব্যবহারে তেমন সমস্যা হয় না।

/এমএম/
সম্পর্কিত
বর্ষায় ত্বকের যত্নআর্দ্র আবহাওয়ায় কীভাবে থাকবেন সতেজ ও সুরক্ষিত
‘রাশিয়ান’ ম্যানিকিউর ট্রেন্ডে মাতছেন অনেকে, বাড়ছে সংক্রমণের শঙ্কা
কোঁকড়ানো চুল নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য
সর্বশেষ খবর
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?