‘রাশিয়ান’ ম্যানিকিউর ট্রেন্ডে মাতছেন অনেকে, বাড়ছে সংক্রমণের শঙ্কা

জীবনযাপন ডেস্ক 
১৬ জুন ২০২৬, ০৮:৩০আপডেট : ১৬ জুন ২০২৬, ০৮:৩০

আরও নিখুঁত ও যত্নশীল নখের পরিচর্যার জন্য ক্রমেই ই-ফাইল ম্যানিকিউরের দিকে ঝুঁকছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্লিন’ ও ‘ইম্যাকুলেট’ লুকের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি এই ট্রেন্ড দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। তবে কিউটিকল উঁচু করে করা এই সৌন্দর্যচর্চা পদ্ধতিতে সংক্রমণসহ নানা স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সিডনিভিত্তিক নখ-পরিচর্যা বিশেষজ্ঞ আলিনা হাক। তার পরিপাটি কর্মস্থলের টেবিলে রাখা আছে প্রতি মিনিটে ৩৫ হাজার বার ঘূর্ণনক্ষম একটি ড্রিল। বাদামের আকারের সমান দৈর্ঘ্যের ড্রিল বিটটি ক্লায়েন্টের নখ স্পর্শ করতেই মৃত ত্বকের সূক্ষ্ম ধুলা বাতাসে উড়তে শুরু করে। এই যন্ত্রই ‘রাশিয়ান’ ম্যানিকিউরের অন্যতম প্রধান উপকরণ, যা নখের চারপাশের কিউটিকল অত্যন্ত নিখুঁতভাবে পরিষ্কার ও গুছিয়ে দিতে ব্যবহৃত হয়। তবে এই প্রক্রিয়ার নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিতর্কও বাড়ছে।

আলিনা হাক প্রায় এক দশক ধরে ই-ফাইল ম্যানিকিউরে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। এই পদ্ধতিটি ‘রাশিয়ান ম্যানিকিউর’ নামেও পরিচিত।

ই-ফাইল ম্যানিকিউর বিষয়ে তিনি বলেন, “এটি নিঃসন্দেহে একটি তৃপ্তিদায়ক অভিজ্ঞতা। চকচকে নেল সেলুনে হালকা যন্ত্রপাতি কিছুটা বেমানান মনে হতে পারে, তবে ই-ফাইল ম্যানিকিউরের মূল উপকরণই হলো এই ড্রিল।’’

তিনি আরও বলেন, একসময় তুলনামূলকভাবে কম পরিচিত এই সৌন্দর্যচর্চা পদ্ধতির প্রতি গত এক বছরে মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ই-ফাইল ম্যানিকিউরের অন্যতম বৈশিষ্ট্য হলো কিউটিকল সম্পূর্ণভাবে অপসারণ। এ প্রক্রিয়ায় ড্রিলের সাহায্যে কিউটিকলকে ওপরের দিকে তুলে নখের প্লেটের ওপর জমে থাকা ত্বক পরিষ্কার করা হয়। ফলে নখের একেবারে গোড়ার কাছাকাছি পর্যন্ত নেইল পলিশ লাগানো সম্ভব হয়, যা ম্যানিকিউরকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে।

এক গবেষণায় দেখা গেছে, গুগলে ২০২০ সাল থেকে ‘রাশিয়ান ম্যানিকিউর’ বিষয়ে বিশ্বব্যাপী অনুসন্ধান ধারাবাহিকভাবে বাড়ছে। গত মাসে এ ধরনের সার্চ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া টিকটকে #russianmanicure হ্যাশট্যাগে ২ লাখ ৫০ হাজারের বেশি ভিডিও রয়েছে, যেগুলোর কিছু নাটকীয় ‘বিফোর-আফটার’ ক্লিপ লক্ষাধিক ভিউ পেয়েছে।

সিডনিভিত্তিক প্রতিবন্ধী সহায়তা সেবা ব্যবস্থাপক লিন্ডা ভাসকেজ প্রতি মাসে নখের যত্ন নিতে উলংগং থেকে প্রায় এক ঘণ্টা ভ্রমণ করে পেনশার্সটের সেলুনে যান। তিনি বলেন, “এটা দেখতে খুবই স্বাভাবিক লাগে—একদম পরিষ্কার একটা লুক।”

নিয়মিত জেল ম্যানিকিউর সাধারণত দুই সপ্তাহ টেকে। তবে ই-ফাইল ম্যানিকিউর পাঁচ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানান ভাসকেজ। তবে এর খরচও বেশি—অস্ট্রেলিয়ায় প্রায় ১০০ থেকে ১৫০ ডলার, যা জেল ম্যানিকিউরের প্রায় দ্বিগুণ।

সিডনির নেল টেকনিশিয়ান সালিনা বাসনেট বলেন, “এটি এখন একটি কারুশিল্পের মতো বিবেচিত হয়।”

হাক জানান, ২০১৭ সালে কাজাখস্তান থেকে সিডনিতে আসার পর তার বেশিরভাগ ক্লায়েন্ট ছিলেন পূর্ব ইউরোপের। তবে এখন স্থানীয় গ্রাহকও ব্যাপকভাবে বেড়েছে। এমনকি পার্থের মতো দূরবর্তী স্থান থেকেও অনেকে আসেন।

তিনি ২০২১ সালে নিজের সেলুন চালু করেন এবং বর্তমানে তিনজন পূর্ণকালীন কর্মী নিয়োগ দিয়েছেন। তার মতে, এই খাতে এখন বড় পরিবর্তন এসেছে এবং অনেক নতুন টেকনিশিয়ান এই সেবা দিচ্ছেন।

সিডনির সিয়ার বিউটি স্কুলের মালিক সামান্থা এলিয়ট জানান, সামাজিক মাধ্যমে নিখুঁত নখের চাহিদা এই প্রবণতাকে আরও বাড়িয়েছে। গত বছরে তাদের রাশিয়ান ম্যানিকিউর কোর্সে ভর্তি ৩০ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, গ্রাহকরা এখন আরও নিখুঁত ফিনিশ চাইছেন।

গৃহস্থালির ব্যয়চাপের মধ্যেও অনেকে এই সেবাকে ‘বিনিয়োগ’ হিসেবে দেখছেন, কারণ এটি দীর্ঘস্থায়ী ফল দেয়। সিডনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিশেষজ্ঞ ক্রিস্টিনা অ্যান্থনি বলেন, “মানুষ খরচকে যৌক্তিক করতে ভালো ফলাফল চায়।”

তিনি আরও বলেন, “আমরা আবেগ নিয়ন্ত্রণের জন্য ভোগকে ব্যবহার করি। তাই অনিশ্চিত সময়ে এই ধরনের ছোট বিলাসিতা মানুষকে মানসিক স্বস্তি দেয়।”

আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সহযোগী অধ্যাপক মেগ এলকিন্স বলেন, মেকআপ বা চুলের সাজ না থাকলেও নখ সাজানো থাকলে একজন ব্যক্তিকে সবসময়ই পরিপাটি দেখায়।

নন-ফর-প্রফিট সংস্থার কর্মী মারিয়া হাল জানান, নতুন নখ তার জন্য ‘মুড বুস্টার’—এগুলো তার কাছে ছোট শিল্পকর্মের মতো।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া ই-ফাইল ম্যানিকিউর ঝুঁকিপূর্ণ হতে পারে। ভুলভাবে করলে সংক্রমণ, ত্বকের ক্ষতি এবং নখ পাতলা হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

ভাসকেজ জানান, একবার অন্য সেলুনে গিয়ে তার আঙুল বিকৃত মনে হয়েছিল।

ডার্মাটোলজিস্ট থিওন প্যাপস বলেন, কিউটিকল সরিয়ে ফেললে ব্যাকটেরিয়া ও ইস্ট সহজে প্রবেশ করতে পারে, যা দীর্ঘমেয়াদি প্রদাহ সৃষ্টি করতে পারে। অতিরিক্ত ঘষায় নখ দুর্বল ও ভঙ্গুর হয়ে যেতে পারে।

তিনি পরামর্শ দেন, ম্যানিকিউরের পর বিরতি রাখা, পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা এবং প্রয়োজনে স্যালাইন বা ভিনেগার দ্রবণে ভিজিয়ে রাখা। পেট্রোলিয়াম জেলি বা প্যারাফিনের মতো ঘন ময়েশ্চারাইজার সবচেয়ে কার্যকর বলেও তিনি উল্লেখ করেন।

একটি ই-ফাইল সেশন সাধারণত এক ঘণ্টা ২০ মিনিট বা তারও বেশি সময় নেয়। তবে পুরো সময় শুধু কাজ নয়—অনেক সময় এটি সামাজিক আড্ডা ও আরামের জায়গাও হয়ে ওঠে।

ভাসকেজের সাম্প্রতিক একটি সেশন তিন ঘণ্টা স্থায়ী হয়, যার বড় অংশ তিনি তার ম্যানিকিউরিস্টের সঙ্গে আড্ডায় কাটান। তার ভাষায়, সেলুনে যাওয়া বাড়ি ফিরে আসার মতো অনুভূতি দেয়।

সূত্র: এনডিটিভি

 

 

/এমএএল/
সম্পর্কিত
কোঁকড়ানো চুল নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য
কখন বুঝবেন সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার সময় এসেছে
হৃদস্বাস্থ্যের গোপন চাবিকাঠি: এই খাবারগুলো জানেন কি
সর্বশেষ খবর
‘সবাই আর্জেন্টিনাকে হারাতে চায়’
‘সবাই আর্জেন্টিনাকে হারাতে চায়’
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
বাটার গার্লিক এগ রেসিপি
বাটার গার্লিক এগ রেসিপি
রূপকথা হলো না ইরানের, শুধু গোলই শোধ করেছে
রূপকথা হলো না ইরানের, শুধু গোলই শোধ করেছে
সর্বাধিক পঠিত
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক