ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ

সাহিত্য ডেস্ক
০৪ জুন ২০২৬, ১৮:৩২আপডেট : ০৪ জুন ২০২৬, ১৮:৩৪

বিশ্বখ্যাত গ্রাফিক নভেল Persepolis-এর স্রষ্টা, চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী মারজান সাত্রাপি ৫৬ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার জানিয়েছে, স্বামী সুইডিশ প্রযোজক ম্যাথিয়াস রিপার মৃত্যুর পর গভীর শোক ও মানসিক আঘাত থেকেই তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

১৯৬৯ সালে ইরানের উত্তরাঞ্চলীয় শহর রাশতে জন্মগ্রহণ করেন মারজান সাত্রাপি। ইসলামি বিপ্লবোত্তর ইরানের কঠোর সামাজিক ও রাজনৈতিক পরিবেশ থেকে দূরে রাখতে পরিবার কৈশোরে তাকে ইউরোপে পড়াশোনার জন্য পাঠান। ১৯৯৪ সালে তিনি ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ২০০৬ সালে ফরাসি নাগরিকত্ব লাভ করেন।

সাত্রাপি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন ২০০০ সালে প্রকাশিত গ্রাফিক স্মৃতিকথা Persepolis-এর মাধ্যমে। বইটিতে তিনি ইসলামি বিপ্লবোত্তর ইরানে বেড়ে ওঠা এক কিশোরীর অভিজ্ঞতা, রাজনৈতিক অস্থিরতা, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার সংকটকে তুলে ধরেন। বইটি বিশ্বের বহু ভাষায় অনূদিত হয় এবং লক্ষ লক্ষ কপি বিক্রি হয়।

পরবর্তীকালে সাত্রাপি Persepolis-এর অ্যানিমেটেড চলচ্চিত্র সংস্করণ যৌথভাবে পরিচালনা করেন।

২০২৪ সালে তিনি Woman, Life, Freedom মাধ্যমে আবার কমিকসে ফিরে এসেছিলেন। সাত্রাপি সারাজীবন ইরানের ধর্মীয় কর্তৃত্ববাদী শাসনের সমালোচক ছিলেন, নারীর অধিকার ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন। 

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন