কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’

মিতা হক
১৪ মে ২০২৬, ১৪:৫২আপডেট : ১৪ মে ২০২৬, ১৫:০২

দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে কর্লিওনে অপরাধ সাম্রাজ্যের গল্প। মারিও পুজোর কিংবদন্তি ‘দ্য গডফাদার’ ঘিরে নতুন একটি উপন্যাস প্রকাশ করতে যাচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান র‌্যান্ডম হাউস। প্রথমবারের মতো কর্লিওনে পরিবারের কাহিনি তুলে ধরা হবে একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে। উপন্যাসটির নাম ‘Connie’, ২০২৭ সালে প্রকাশ হবে।

উপন্যাসটি লিখছেন বেস্টসেলার লেখক অ্যাড্রিয়ানা ট্রিজিয়ানি। এটি মারিও পুজোর এস্টেট অনুমোদিত তৃতীয় ‘গডফাদার’ উপন্যাস এবং সিরিজটির ইতিহাসে প্রথম কোনো নারী লেখকের লেখা বই। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কনি কর্লিওনে। এই চরিত্রে চলচ্চিত্র ত্রয়ীতে অভিনয় করেছিলেন টালিয়া শায়ার। তিনি পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলারের বোন।

লেখক অ্যাড্রিয়ানা ট্রিজিয়ানি

এক বিবৃতিতে ত্রিজিয়ানি বলেন, “‘Connie’ নারী চরিত্রটি পৃথিবীতে নিজের পথ তৈরি করতে চায়, যেখানে আগে থেকেই তার পরিচয়, অবস্থান এবং তার সঙ্গে কেমন আচরণ করা হবে, সব নির্ধারণ করে রাখা হয়েছে। ডন ভিটো কর্লিওনে কিংবা মাইকেল কর্লিওনেকে যারা অবমূল্যায়ন করেছে, তারা বিপদে পড়েছে। কনির ক্ষেত্রেও সেটাই সত্য হবে।”

‘দ্য গডফাদার’ চলচ্চিত্রগুলোর প্রযোজক প্যারামাউন্ট পিকচার্সের এখনও সিনেমার স্বত্ব নিজেদের কাছে রেখেছে। তবে নতুন উপন্যাসটির চলচ্চিত্রায়ণ নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পুজো ১৯৯৯ সালে মারা যাওয়ার পর কর্লিওনে চরিত্রগুলোর স্বত্ব নিয়ে তার এস্টেট ও প্যারামাউন্টের মধ্যে আইনি লড়াইও হয়েছিল।

কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’

মারিও পুজোর ছেলে ও এস্টেটের নির্বাহী অ্যান্থনি পুজো বলেন, “আমরা এমন কাউকে খুঁজছিলাম, যে নতুন দৃষ্টিকোণ থেকে এই গল্পটি বলতে পারবে। আমি যখন আদ্রিয়ানাকে বললাম যে ভিটো কর্লিওনে চরিত্রটি আসলে আমার দাদিকে কেন্দ্র করে রচিত, তখন সে বিস্মিত হয়েছিল। আমরা আলোচনা করেছি কীভাবে আমাদের দুই পরিবারেই নারীরা আড়াল থেকে সবকিছু পরিচালনা করতেন। কনির জীবন নিয়ে আদ্রিয়ানার ভাবনা আমাদের সবাইকে মুগ্ধ করেছে।”

/জেড-এস/
সম্পর্কিত
কাজুও ইশিগুরোর নতুন উপন্যাস আসছে ২০২৭ সালে, পটভূমি ১৯৩০-এর গুপ্তচরজগৎ
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
সর্বশেষ খবর
গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও
গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন