এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া

জোবায়দুল ইসলাম
জোবায়দুল ইসলাম
১০ মে ২০২৬, ০০:০০আপডেট : ১০ মে ২০২৬, ০০:০০

আমি বেঁচে থাকতে চাই আরও কিছুটা সময়।
কোনো অসাধারণ কিছুর জন্য নয়,
শুধু এই পৃথিবীটাকে
আরও একটু গভীর করে অনুভব করার জন্য।
একটি বিকেলের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার জন্য,
একটি জানালার পাশে বসে
আলোর ধীরে ধীরে বদলে যাওয়া দেখার জন্য,
এক কাপ কফির ধোঁয়ার ভিতর
নিজের জীবনটাকে আরেকবার ভাবার জন্য।

মানুষ খুব অদ্ভুতভাবে বেঁচে থাকে।
যখন সে বুঝতে শেখে
কোন কথা বলা দরকার ছিল,
কোন ভালোবাসা আরও যত্নে রাখা যেত,
কোন বিদায় এত সহজে মেনে নেওয়া উচিত হয়নি,
তখনই জীবন তার সামনে
নিঃশব্দে দরজা টেনে দেয়।

এই মানবজীবন আরও কিছুটা দীর্ঘ হওয়া উচিত।
যেন মানুষ অন্তত একবার
পুরোপুরি বোঝে নিতে পারে
সে কী হারিয়েছে,
কাকে ভালোবেসেছিল,
কী বলতে চেয়েও বলেনি,
এবং কোন নীরবতার কাছে
তার এতদিনের সমস্ত ভাষা পরাজিত হয়েছিল।

আরও কিছুটা সময় চাই,
যেন যাদের কাছে ঋণী
তাদের প্রতি নীরবে কৃতজ্ঞ হতে পারি।
যেন যাদের কষ্ট দিয়েছি
তাদের কাছে অন্তত মনে মনে ক্ষমা চাইতে পারি।
যেন যাদের হারিয়েছি
তাদের অনুপস্থিতিকেও
ভালোবাসার একটি রূপ হিসেবে
মেনে নিতে শিখতে পারি।

এই মানবজীবন আরও কিছুটা দীর্ঘ হওয়া উচিত।
কারণ সুখের অসুখ বুঝতে
মানুষের অনেক সময় লাগে।

আমি বেঁচে থাকতে চাই আরও কিছুটা সময়,
কারণ আমার ভিতরে এখনও
কিছু কথা বাকি আছে।
কিছু কান্না বাকি আছে।
কিছু স্বপ্ন এখনও পুরো ভাঙেনি,
কিছু স্বপ্ন এখনও পুরো জন্মও নেয়নি।
কিছু পথ আমি কেবল কল্পনায় হেঁটেছি,
বাস্তবে নয়।

কিছু অনুভূতি এখনও ভাষা পায়নি,
কিছু নীরবতা এখনও পুরোপুরি আমার হয়নি।
হয়তো জীবন কখনো যথেষ্ট দীর্ঘ হবে না।
হয়তো মানুষের সমস্ত চাওয়া
সময়ের চেয়ে সবসময় একটু বড়ই থাকবে।

মানুষকে অন্তত এতটুকু সময় দেওয়া উচিত
যেন সে একদিন
নিজের জীবনের দিকে তাকিয়ে বলতে পারে,
আমি শুধু ছিলাম না,
আমি অনুভব করেছি।
আমি শুধু হেঁটে যাইনি,
আমি থেমেও ছিলাম।
আমি শুধু বেঁচে উঠিনি,
আমি বেঁচে থাকাটাকে বুঝতে চেয়েছিলাম।

এই মানবজীবন আরও কিছুটা দীর্ঘ হওয়া উচিত।
কারণ একজন মানুষের
নিজের কাছে
পৌঁছাতে পৌঁছাতে
প্রায় সারাটা জীবন লেগে যায়।

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
চেনা দুই পুরুষ
প্রিয় দশ
সর্বশেষ খবর
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
সেতুর টোল আদায়ে অনিয়মশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
উত্তরে সেলিম-দক্ষিণে সাদিক কায়েম, বাকি ৬ সিটিতে প্রার্থী কারা
৮ সিটিতে জামায়াতের প্রার্থী চূড়ান্তউত্তরে সেলিম-দক্ষিণে সাদিক কায়েম, বাকি ৬ সিটিতে প্রার্থী কারা
পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া
পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা