বুকার জিতলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড সালাই

সাহিত্য ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১২:৩৭আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২:৩৭

হাঙ্গেরিয়ান-ব্রিটিশ কথাসাহিত্যিক ডেভিড সালাই ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন। সোমবার সন্ধ্যায় লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে ৫০,০০০ ডলার মূল্যের এ পুরস্কার তুলে দেওয়া হয়।

‘ফ্লেশ’ সালাইয়ের ষষ্ঠ উপন্যাস। উপন্যাসের শুরু হয় হাঙ্গেরিতে মায়ের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকা কিশোর ইস্তভানের জীবনে ঘটে যাওয়া এক চমকপ্রদ ঘটনার মাধ্যমে। এরপর লেখক তাকে অনুসরণ করেছেন সামরিক জীবনে, পরে লন্ডনে অভিবাসী শ্রমিক হিসেবে তার নতুন জীবনে। সংযত ভাষাশৈলীতে লেখা ‘ফ্লেশ’ অন্বেষণ করেছে পুরুষত্ব, শ্রেণি, অভিবাসন, ট্রমা, যৌনতা ও ক্ষমতার জটিল বিষয়গুলো।

সমালোচক কিয়ারান গডার্ড লিখেছেন, “ফ্লেশ হলো ‘অস্তিত্বের অচেনা নিস্তব্ধতার’ এক নির্মম প্রতিচ্ছবি। সালাইয়ের ভাষা হাড়ের মতো কঠিন ও সংক্ষিপ্ত।…যে চরিত্রগুলো সাধারণত সাহিত্যে জায়গা পায় না। সালয় আমাদের সেই মুখোশের আড়ালের মানুষটিকে দেখতে শেখান।”

লেখক ডেভিড সালাই
ডেভিড সালাই জন্মগ্রহণ করেন মন্ট্রিয়ালে, হাঙ্গেরিয়ান পিতা ও কানাডীয় মাতার পরিবারে। বড় হয়েছেন লন্ডনে, পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। পেশাজীবনের শুরুতে কাজ করেছেন ফাইন্যানশিয়াল বিজ্ঞাপনের বিক্রয়কর্মী হিসেবে, যা থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন তার প্রথম উপন্যাস ‘লন্ডন অ্যান্ড দ্য সাউথ-ইস্ট’। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘স্প্রিং, দ্য ইনোসেন্ট’ এবং ছোটোগল্প সংকলন ‘টার্বুলেন্স’। বর্তমানে তিনি ভিয়েনায় বসবাস করছেন।

পেঙ্গুইন গ্রুপের ইমপ্রিন্ট জনাথন কেপ ‘ফ্লেশ’ প্রকাশ করেছে। এই প্রকাশনা সংস্থা বুকারের ইতিহাসে সর্বাধিক দশমবারের মতো পুরস্কার জিতেছে। গত বছরের বিজয়ী সামান্থা হারভির ‘অরবিটাল’ও একই প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছিল।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি