উইমেনস প্রাইজ ফর ফিকশন ২০২৬-এর দীর্ঘ তালিকা ঘোষণা

সাহিত্য ডেস্ক
০৬ মার্চ ২০২৬, ০২:২৭আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০২:২৭

ইংরেজি ভাষায় নারীদের লেখালেখির অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার উইমেনস প্রাইজ ফর ফিকশন–এর ২০২৬ সালের দীর্ঘ তালিকা ঘোষণা করা হয়েছে। এবার ৩১তম বছরে পদার্পণ করা এই পুরস্কারের অর্থমূল্য ৩০ হাজার পাউন্ড।

এবারের বিচারক প্যানেলের চেয়ারম্যান হলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। তার সঙ্গে বিচারক হিসেবে রয়েছেন কবি ও ঔপন্যাসিক মোনা আরশি, লেখক ও সম্প্রচারক সালমা এল-ওয়ারদানি, লেখক ও কৌতুকাভিনেতা ক্যারিয়াড লয়েড এবং ডিজে ও লেখক অ্যানি ম্যাকম্যানাস।

জুলিয়া গিলার্ড বলেন, “এই ১৬টি বই আমাদের দেখায় কল্পকাহিনি কীভাবে মানুষের জটিল জীবনকে গভীরভাবে অনুসন্ধান করতে পারে। জলবায়ু পরিবর্তন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা—সমসাময়িক নানা বিষয় এই উপন্যাসগুলোতে জরুরি ও শক্তিশালীভাবে উঠে এসেছে।”

উইমেনস প্রাইজ ফর ফিকশন ২০২৬-এর দীর্ঘ তালিকা

উইমেনস প্রাইজ ফর ফিকশন ২০২৬-এর দীর্ঘ তালিকা—

১. লুসি অ্যাপসের ‘গ্লোরিয়া ডোন্ট স্পিক’
২. হান্না লিলিথ আসাদির ‘প্যারাডিসো ১৭’
৩. ইলেন কাস্তিয়োর ‘মডারেশন’
৪. সুসান চইয়ের ‘ফ্ল্যাশলাইট’
৫. অ্যাডি ই. কিচেন্সের ‘ডোমিনিয়ন’
৬. ওয়েন্ডি আরস্কিনের ‘দ্য বেনিফ্যাক্টরস’
৭. ভার্জিনিয়া ইভান্সের ‘দ্য করেসপন্ডেন্ট’
৮. মারসিয়া হাচিনসনের ‘দ্য মার্সি স্টেপ’
৯. শিনা কালায়িলের ‘দ্য আদার্স’
১০. রোজি কেলির ‘কিংফিশার’
১১. লিলি কিংয়ের ‘হার্ট দ্য লাভার’
১২. কেটি কিতামুরার ‘অডিশন’
১৩. মেঘা মজুমদারের ‘এ গার্ডিয়ান অ্যান্ড আ থিফ’
১৪. শার্লট ম্যাককনাঘির ‘ওয়াইল্ড ডার্ক শোর’
১৫. কিট ডে ওয়ালের ‘দ্য বেস্ট অব এভরিথিং’
১৬. অ্যালিস ইভলিন ইয়াংয়ের ‘এ বিস্ট স্লিংকস টুওয়ার্ডস বেইজিং’

এই তালিকা থেকে ৬টি বই বাছাই করে সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে আগামী ২২ এপ্রিল এবং বিজয়ীর নাম প্রকাশ করা হবে ১১ জুন লন্ডনে।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি