ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ২০২৬

সংক্ষিপ্ত তালিকা ঘোষণা

মৃত্তিকা তৃণ
৩১ মার্চ ২০২৬, ২২:১৭আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২২:১৭

২০২৬ সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। এবারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ৬টি ভিন্নধর্মী উপন্যাস— যেগুলো ইতিহাস, স্মৃতি, পরিচয় ও নৈতিক সংকটকে গভীরভাবে অনুসন্ধান করে।

সংক্ষিপ্ত তালিকা ঘোষণা

বিচারকমণ্ডলীর চেয়ারম্যান নাতাশা ব্রাউন বলেন, এই বইগুলো গত একশ বছরের নানা সময়কে ধারণ করে, যেখানে বেদনা, সহিংসতা ও নিঃসঙ্গতা থাকলেও শেষ পর্যন্ত তারা এক ধরনের শক্তি ও জাগরণ সৃষ্টি করে।

সংক্ষিপ্ত তালিকা :

১. The Witch (ফরাসি ভাষা)

একটি শহরতলির ‘ডাইনি’কে ঘিরে গল্প। সমাজের প্রান্তিকতা, নারী-অস্তিত্ব এবং ভয়-রাজনীতির প্রতীকী উপস্থাপন এখানে গুরুত্বপূর্ণ। বইটি ৩০ বছর আগে প্রকাশিত হলেও এর প্রাসঙ্গিকতা আজও অটুট।

২. The Director (জার্মান ভাষা)

একজন নৈতিকভাবে দ্বিধাগ্রস্ত চলচ্চিত্র নির্মাতার কাহিনি। শিল্প, ক্ষমতা ও নৈতিক আপোশ— এই তিনের সংঘাতকে কেন্দ্র করে নির্মিত এক জটিল মনস্তাত্ত্বিক বয়ান।

৩. She Who Remains (বুলগেরীয় ভাষা)

একজন নিষ্ঠুর কারারক্ষীর গল্প, যার চরিত্রে সহিংসতা ও মানবিকতার টানাপড়েন একসঙ্গে উপস্থিত। এটি ক্ষমতা ও নিষ্ঠুরতার গভীর বিশ্লেষণ।

৪. On Earth As It Is Beneath (পর্তুগিজ ভাষা)

একজন ‘sworn virgin’-এর নতুন পরিচয়ে যাত্রা। লিঙ্গ, পরিচয় ও সামাজিক কাঠামোর ভাঙন এখানে প্রধান থিম।

৫. Taiwan Travelogue (ম্যান্ডারিন ভাষা)

একজন তরুণ লেখক ও একজন দোভাষীর সম্পর্ক— যাদের সংযোগের কেন্দ্রবিন্দু খাবার। খাদ্য এখানে স্মৃতি, সংস্কৃতি ও সম্পর্কের প্রতীক হয়ে ওঠে।

৬. The Nights Are Quiet in Tehran (জার্মান ভাষা)

ইরানি অভিবাসী একটি পরিবারের বহু প্রজন্মের গল্প। নির্বাসন, স্মৃতি, ইতিহাস ও রাজনৈতিক পরিবর্তনের প্রভাব এতে গভীরভাবে ফুটে উঠেছে।

সংক্ষিপ্ত তালিকা ঘোষণা

গুরুত্বপূর্ণ দিকসমূহ :

• ছয়টির মধ্যে দুটি প্রথম উপন্যাস (The Nights Are Quiet in Tehran এবং She Who Remains)
• একটি  (The Witch) ৩০ বছর আগে মূল ভাষায় প্রকাশিত
•  লেখক ও অনুবাদক মিলিয়ে মোট ৮টি দেশের প্রতিনিধিত্ব
•  ৫টি ভিন্ন ভাষা: বুলগেরীয়, ফরাসি, জার্মান, ম্যান্ডারিন ও পর্তুগিজ
•  লেখকদের মধ্যে পাঁচজন এবং অনুবাদকদের মধ্যে চারজন নারী

এছাড়া কিছু লেখক-অনুবাদক জুটি আগেও মনোনয়ন পেয়েছেন। যেমন ড্যানিয়েল কেলমান ও রস বেঞ্জামিন (সংক্ষিপ্ত তালিকা ২০২০), এবং মারি এনদিয়ায়ে ও জর্ডান স্টাম্প (দীর্ঘ তালিকা ২০১৬)। অনুবাদক রুথ মার্টিনও ২০২০ সালে দীর্ঘ তালিকা ছিলেন।

১৯ মে ২০২৬, লন্ডনের টেট মডার্নে বিজয়ী বইয়ের নাম ঘোষণা করা হবে। 

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি