রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

রাবি প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ১৭:২৬আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৭:২৬

তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এই ভোটগ্রহণ হবে।

সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণাকালে এ কথা জানান রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ জুলাই নির্বাচনি আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭, ৮ ও ১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে। ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২১, ২৪ ও ২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।

এরপর ১৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে ওই দিনই ফল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণার সময় রাকসু নির্বাচনের প্রধান কমিশনার আমজাদ হোসেন জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে তারা বদ্ধপরিকর। ইতিমধ্যে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ সময় রাকসু নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর মোট ১৪টি নির্বাচন হয়। সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। এরপর ৩৬ বছর ধরে রাকসু নির্বাচন হয়নি। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাকসু নির্বাচনের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ‘গুডবুকে’ কারা?
স্থানীয় সরকার নির্বাচন: কোন কৌশলে এগোতে চায় বিএনপি? 
স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার