স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ জুন ২০২৬, ০১:৪২আপডেট : ০৩ জুন ২০২৬, ০১:৪২

দেশে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগাম প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পর্যায়ে কতটি ব্যালট বক্স আছে এবং কোথাও অতিরিক্ত কতটি প্রয়োজন হবে—তা যাচাই করে প্রতিবেদন পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২ জুন) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম আগেই সংগ্রহ করা হয়েছে। বিশেষ করে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অতিরিক্ত ব্যালট বক্স কেনা হয়েছিল, যার কিছু এখনও মজুত রয়েছে।

তিনি বলেন, আসন্ন গণভোটের জন্য প্রতি কেন্দ্রে একটি করে অতিরিক্ত ব্যালট বক্স প্রয়োজন হবে—এ বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। তাই সার্বিকভাবে সরঞ্জামের কোনও ঘাটতি আছে বলে মনে হচ্ছে না।

তবে মাঠ পর্যায়ে বাস্তব চাহিদা যাচাই করতে অঞ্চলভিত্তিক তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।

ইসি সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ মিলিয়ে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপযোগী প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু নির্বাচন চলতি বছর এবং কিছু আগামী বছরে হওয়ার কথা রয়েছে।

/এএজে /এম/
সম্পর্কিত
একটি মহল ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: গণসংবর্ধনায় মির্জা ফখরুল
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী