চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমাতে চায় সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুন ২০২৬, ১৫:৩৯আপডেট : ১১ জুন ২০২৬, ১৫:৩৯

দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘‘অতীতে স্বাস্থ্য খাতে বিপুল ব্যয় হলেও সেবার মান বাড়েনি। ফলে বিপুলসংখ্যক রোগী বিদেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন এবং দেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাচ্ছে।’

সরকার এখন স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, আধুনিক হাসপাতাল গড়ে তোলা এবং সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানোর দিকে গুরুত্ব দিচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে। 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সঞ্চয়পত্রের মুনাফায় করের বোঝা দ্বিগুণ, চাপে পড়বেন মধ্যবিত্ত ও পেনশনভোগীরা
তিস্তা ব্যারেজ নির্মাণে চীনের সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে কি দুর্নীতি কমবে, প্রশ্নে যা বললেন অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
মেক্সিকো-কানাডার পর এবার যুক্তরাষ্ট্রে জ্বললো বিশ্বকাপের আলো
মেক্সিকো-কানাডার পর এবার যুক্তরাষ্ট্রে জ্বললো বিশ্বকাপের আলো
সমুদ্রের তলদেশে প্রাচীন তিমির কবরস্থানে প্রাণের মেলা
সমুদ্রের তলদেশে প্রাচীন তিমির কবরস্থানে প্রাণের মেলা
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প