বিনিয়োগকারীদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় উন্মুক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৬, ১৯:৪২আপডেট : ১৩ জুন ২০২৬, ১৯:৪২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমি যেকোনও ব্যবসায়ী, প্রত্যেক বিনিয়োগকারীর সঙ্গে দেখা করি, আমি তাদের আশ্বস্ত করেছি যে, পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বদা উন্মুক্ত। আমরা প্রস্তুত, এমনকি আমি ইতোমধ্যে আমাদের বিডা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি যে, বিডা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বদা ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমাদের উন্নয়ন অংশীদার এবং বিনিয়োগকারীরা যেকোনও সংকটের মুখোমুখি হলে— তা সমাধানের জন্য একসঙ্গে কাজ করা উচিত।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‌‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে এ কথা ব‌লেন তি‌নি।

শামা ওবায়েদ বলেন, ‘‘আমি মনে করি, বাংলাদেশ একটি নতুন যাত্রায় রয়েছে, যেখানে আমরা আরও উন্মুক্ত বাংলাদেশের প্রত্যাশা করছি। যেখানে আমরা বিনিয়োগের জন্য প্রস্তুত, ব্যবসার জন্য প্রস্তুত, যেকোনও ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আমরা আসলে ব্যবসায়ী, বিনিয়োগকারী, আমাদের উন্নয়ন সহযোগী, আমাদের বন্ধু, এখানে উপস্থিত সবাই, ট্রেড বডি, চেম্বার— সবাই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের মধ্যে একটি সেতুবন্ধন নির্মাণের চেষ্টা করছেন।’’

তিনি বলেন, ‘‘আমরা মনে করি, এটি অর্জনযোগ্য, যদি এই কক্ষের সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আমরা একটি ‘টিম বাংলাদেশ’ হিসেবে কাজ করি। তাহলে তা অর্জনযোগ্য। আমরা এখানে আমাদের চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে এসেছি। কারণ সরকার তার প্রথম দিন শুরু করার সাথে সাথেই একটি উপসাগরীয় যুদ্ধের মুখোমুখি হয়েছি, যা এখনও চলছে এবং চ্যালেঞ্জ রয়েছে, সংকট রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘‘জ্বালানি চ্যালেঞ্জ রয়েছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। ভুলে গেলে চলবে না, আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছি— উত্তরাধিকার সূত্রে এমন একটি অর্থনীতি পেয়েছি, যা গত ১৭ বছরে ধ্বংস হয়ে গেছে। সুতরাং, আমাদের উন্নয়ন অংশীদার, আমাদের বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য এটি ঠিক করতে হবে।’’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘‘আমি মনে করি, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম অগ্রাধিকার। আমরা তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং, আমি বলতে চাই যে, আমি একজন নই, আমি একজন রাজনৈতিক কর্মী। আমি প্রতিদিন বিভিন্ন স্তরের মানুষের সাথে দেখা করি। এমনকি গতকালও আমি আমার নির্বাচনি এলাকার স্কুলের শিশুদের সাথে একঘণ্টা কাটিয়েছি। যারা এত মেধাবী এবং যারা এতটাই মেধাবী যে, নতুন বাংলাদেশের অপেক্ষায় রয়েছি।’’

তিনি বলেন, ‘‘যখন জনগণের সাথে কথা বলি, তখন আমার মনে হয়, আমাদের প্রধানমন্ত্রী সঠিক পথে আছেন এবং একটি নতুন সমৃদ্ধ ও স্থিতিস্থাপক বাংলাদেশ গড়ার জন্য বর্তমান সরকারের দৃঢ় প্রত্যয় আছে।’’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের 
প্রতিমন্ত্রীর ‘মিরাকল’ বলা চার ইউপির প্রশাসক হচ্ছেন কারা?
চালের দাম বাড়ার খবর যাচাইয়ে বাজারে দুই মন্ত্রী
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা