লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ মে ২০২৬, ১৮:০১আপডেট : ৩১ মে ২০২৬, ১৮:০১

লঞ্চে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন অঙ্গীভূত আনসার সদস্যরা। আনসার সদস্যদের মানবিক তৎপরতায় উদ্বিগ্ন বাবার মুখে ফেরে স্বস্তির হাসি। শনিবার (৩০ মে) এই ঘটনা ঘটেছে বলে জানায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।  

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, শনিবার সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঝালকাঠিগামী এমভি ফারহান-৪ লঞ্চে দায়িত্ব পালন করছিলেন অঙ্গীভূত আনসার সদস্যরা। ওই সময় তারা লঞ্চের নিচতলায় একটি শিশুকে একা ও ভীত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। শিশুটির সঙ্গে কোনও অভিভাবক না থাকায় বিষয়টি তাদের নজরে আসে। 

আনসার সদস্যরা শিশুটির কাছে গিয়ে স্নেহভরে তার পরিচয় জানতে চাইলে সে জানায়, তার নাম রমজান আলী (৭)। শিশুটি আরও জানায়, সে তার বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ভুলক্রমে এমভি ফারহান-৪ লঞ্চে উঠে পড়ে। 

পরিস্থিতির গুরুত্ব বুঝে আনসার সদস্যরা শিশুটিকে নিরাপদে নিজেদের তত্ত্বাবধানে রাখেন এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালান। পরে শিশুটির কাছ থেকে তার বাবা রাকিব রাবীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয়। 

শিশুটির বাবা জানান, তিনি সদরঘাট থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে সন্তানকে পাশে না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সন্তানের সন্ধান পাওয়ার খবর পেয়ে তিনি দ্রুত মুন্সিগঞ্জ নৌঘাট থেকে ট্রলারযোগে এমভি ফারহান-৪ লঞ্চে এসে পৌঁছান। 

পরে লঞ্চ কর্তৃপক্ষের উপস্থিতিতে যথাযথ যাচাই-বাছাই শেষে রাত সাড়ে ৭টার দিকে অঙ্গীভূত আনসার সদস্যরা শিশু রমজান আলীকে তার বাবার কাছে সুস্থ ও নিরাপদভাবে হস্তান্তর করেন।

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
মুগদা হাসপাতালে অস্ত্রসহ ‘ছিনতাইকারী চক্রের প্রধান’ আটক
কালশী বস্তিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের মাঝে আনসারের খাবার বিতরণ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি