ভাটারায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৬, ২১:৩৩আপডেট : ০৫ জুন ২০২৬, ২১:৩৩

রাজধানীর ভাটারা বিজয়পত্র বাঁশতলা ভাড়া বাসায় মোছা. শিরিন সুলতানা (৩৩) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে। 

ঢামেকে হাসপাতালে নিয়ে যাওয়া মৃতের স্বামী মামুন মোর্শেদ জানিয়েছেন, পাঁচ বছর আগে সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা নিয়ে ভুগছিলেন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন।  

তিনি জানান, আজ দুপুরে আমি নামাজ পড়তে যাই। পরে ফিরে এসে দেখি মেইন গেট বন্ধ অনেক সময় ডাকাডাকি করলেও তার কোন সাড়া শব্দ পাইনি। বাড়িওয়ালার কাছ থেকে মেন গেটের চাবি নিয়ে ভিতরে ঢুকে দেখি রুমে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। 

পরে বাড়িওয়ালার সহযোগিতায়  সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এম জেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পে দায়িত্ব রত শাহবাগ থানার এসআই মো. মাহমুদুল হাসান। তিনি বলেন বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। 

মোছা. শিরিন সুলতানা নারায়ণগঞ্জ সদর নয়াপাড়া গ্রামের মামুন মোর্শেদের স্ত্রী। তার বাবার নাম মৃত আব্দুল কাদের গ্রামের বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় ভূইয়াবাড়ী গ্রামে। বর্তমানে ভাটারা বিজয়পত্র বাঁশতলা এলাকায় স্বামী স্ত্রী দুজন ভাড়া বাসায় থাকতেন। 

/এআইবি/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত
উত্তরখানে আগুনের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়