এভারেস্ট-জয়ী নিম্নির সংবাদ সম্মেলন ও পতাকা-প্রত্যর্পণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ জুন ২০২৬, ১৬:০৫আপডেট : ১২ জুন ২০২৬, ১৮:১৫

বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নির এভারেস্ট জয় উপলক্ষে পতাকা-প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এভারেস্ট শিখরে উত্তোলিত জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ করেন পর্বতারোহী নুরুননাহার নিম্নি। পাশাপাশি তিনি তার এভারেস্ট অভিযানের অভিজ্ঞতা ও স্লাইড উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল এবং বিশিষ্ট নারী অধিকারকর্মী শিরীন পারভিন হক। বিশেষ অতিথি ছিলেন অভিযানের স্পন্সর প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি’র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফারজিন আহমেদ।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন এভারেস্ট বিজয়ী পর্বতারোহী এম এ মুহিত। পুরো অভিযানের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিল বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

উল্লেখ্য, নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার। নুরুননাহার নিম্নি ২০২৬ সালের ২৭ মে নেপালের সময় ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্ট শিখরে আরোহণ করেন এবং সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

/এসএনএস/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
‘এসআরও সংশোধন না হলে সৌরবিদ্যুৎ লক্ষ্য অর্জন কঠিন’
চাটুকারিতা কাকে বলে, মিডিয়াকে দেখলে বোঝা যায়: মির্জা ফখরুল
ভারতের আপত্তিতে নেপালের অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ
সর্বশেষ খবর
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
আমাদ দিয়ালোর জাদুকরী ফিনিশ, এগিয়ে গেলো আইভরি কোস্ট
আমাদ দিয়ালোর জাদুকরী ফিনিশ, এগিয়ে গেলো আইভরি কোস্ট
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী