‘এসআরও সংশোধন না হলে সৌরবিদ্যুৎ লক্ষ্য অর্জন কঠিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুন ২০২৬, ১৭:৫৬আপডেট : ১৪ জুন ২০২৬, ১৭:৫৬

জাতীয় বাজেট ২০২৬-২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতে ঘোষিত কর ও শুল্ক সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)। সংগঠনটির দাবি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও সংশোধন না হলে ২০৩০ সালের সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না।

রবিবার (১৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, বর্তমান সুবিধাগুলো মূলত নির্দিষ্ট কিছু সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রেসকো মডেলের কোম্পানির জন্য প্রযোজ্য। ফলে এর বাইরে থেকে যাচ্ছেন আবাসিক, কৃষি ও ক্ষুদ্র বাণিজ্যিক গ্রাহকরা।

তিনি বলেন, বর্তমান প্রণোদনা কাঠামো বহাল থাকলে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না। সর্বোচ্চ ২ থেকে ৩ হাজার মেগাওয়াট পিক সক্ষমতা অর্জিত হতে পারে।

বিএসআরইএর দাবি, নবায়নযোগ্য জ্বালানি খাতের সব আমদানিকারক, ডিস্ট্রিবিউটর, ইপিসি প্রতিষ্ঠান এবং গ্রাহকদের জন্য সমানভাবে শুল্ক ও কর সুবিধা উন্মুক্ত করা হলে সৌরবিদ্যুৎ খাত দ্রুত সম্প্রসারিত হবে এবং জাতীয় লক্ষ্য অর্জন সহজ হবে।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত